কর্ম নিয়ে একটু চিন্তা তৈরি হবে। তবে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই।
ঋণের বিষয়ে কথা বলার জন্য দিনটা বেশ ভাল। প্রেমের প্রস্তাব দিতে চাইলে আজ দিয়ে ফেলুন। বিবাহিত পুরুষদের জন্য বাড়িতে পরিবেশ অত্যন্ত অনুকূল থাকবে। কোনও কাজে মামার সাহায্য পেতে পারেন। বাবার উপদেশ অবশ্যই মন দিয়ে খেয়াল করুন, লাভবান হতে পারবেন।