ব্যবসায় গোপনীয়তা বজায় রাখুন। একটু কম কথা বলুন।
বন্ধুর সঙ্গে আবেগপ্রবণ ভাববিনিময় এড়িয়ে চলুন। দূরের ব্যবসায় জরুরি তথ্য পেতে পারেন। অফিসের কোনও প্ররোচনায় পা দেবেন না। মহাজনের সঙ্গে আবেগ বা রাগের বশবর্তী হবেন না। পরিবারে সবাইকে সঙ্গে নিয়ে চলুন। অতিরিক্ত ভার বহন করবেন না, কোমরে চোট লাগতে পারে।