আজ আপনার দিনটা বেশ অনুকূল থাকবে এবং কর্মের জায়গায় আপনি সকলের শীর্ষে থাকবেন। আজ সংসারে উত্তেজিত হলে স্ত্রীর সঙ্গে বিবাদ অনিবার্য।
আজ ঘরের থেকে বাইরের মানুষেরা আপনাকে বেশি প্রাধান্য দেবে। আর্থিক স্থিতি বজায় রাখতে খরচের মান কমাতেই হবে। নেশা জাতীয় দ্রব্য থেকে অনেক দূরে থাকুন। অনেক পুরনো ভুলের মাসুল আজ দিতে হতে পারে।