অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসার দিকটা খুব ভাল হবে। গাড়ি নিয়ে রাস্তায় ভোগান্তি হতে পারে।
নতুন কর্মচারীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা একটু কম। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালই থাকবে। গুরুদেবের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।