সারা দিন পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। দীর্ঘ দিনের কোনও আটকে থাকা ব্যবসার মামলা নিষ্পত্তি হয়ে যাবে।
বাড়িতে শ্রীবৃদ্ধি হবে। বেকারদের সাফল্যের নতুন দিশা খুলে যাবে। দুপুরের পরে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কের লেনদেনের বিষয়ে স্পষ্ট থাকুন। নতুন ব্যবসায় ভাল যোগ রয়েছে। প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে।