Neel Sasthi Rituals

কেবল মাছ-মাংস না খেলেই হবে না, নীলষষ্ঠীর দিন খাওয়া নিষেধ বিশেষ চার শাকসব্জিও, অন্যথায় রুষ্ট হন মহাদেব

জ্যোতিষশাস্ত্র মতে, নীলষষ্ঠীর দিন কয়েকটা সব্জি বাড়িতে রান্না করতে নেই এবং বাজার থেকে কিনেও আনতে নেই। এর ফলে আমরা আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনি বলে মনে করা হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:২০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৩ এপ্রিল সোমবার নীলষষ্ঠী। এই ব্রত সাধারণত মায়েরা তাঁর সন্তানের মঙ্গলের জন্য করে থাকেন। এই দিন মায়েরা সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বেলে তবেই জল পান করেন। যাঁরা সারা দিন উপবাস করতে পারেন না, তাঁরা দুপুর বারোটার পর নীলের বাতি দেন। এই দিন সন্তানের কপালে মায়েরা হলুদের তিলক পরিয়ে দেন। জ্যোতিষশাস্ত্র মতে, নীলষষ্ঠীর দিন কয়েকটা সব্জি বাড়িতে রান্না করতে নেই এবং বাজার থেকে কিনেও আনতে নেই। এর ফলে আমরা আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনি বলে মনে করা হয়। যাঁরা উপবাস করবেন তাঁরা তো অবশ্যই, বাকিদেরও এই দিন বিশেষ কিছু সব্জি না খাওয়াই ভাল হবে।

Advertisement

মনে করা হয়, এই দিন এই সব্জিগুলো খেলে মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হতে হয়। আর যদি এই সব্জিগুলো যদি না খাওয়া হয় তা হলে মহাদেবের কৃপা খুব সহজেই লাভ করা যায়। এ ছাড়া সৌভাগ্য বৃদ্ধিতেও সহায়ক হয়।

কোন সব্জিগুলো খেতে নেই?

Advertisement

১) এই দিন শিম খাওয়া বা বাজার থেকে কেনা উচিত নয়।

২) দ্বিতীয় যে সব্জি তা হল গাজর। গাজর খাওয়া থেকে এই দিন বিরত থাকুন।

Advertisement

৩) মুলো এই দিন কোনও ভাবেই খাওয়া যাবে না।

৪) সর্ষে শাক এবং পালং শাকও নীলষষ্ঠীর দিন খাওয়া অনুচিত।

৫) এ সকল সব্জি ছাড়াও নীলষষ্ঠীর দিন মাছ, মাংস, মাশরুম, মুসুর ডাল খাওয়া নিষিদ্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement