Kundli Signs of Happy Married Life
বিয়ের পর কি টাকার সমুদ্রে দিন কাটবে? জুটবে ধনী সঙ্গী? বিচার করার পদ্ধতি শিখিয়ে দিলেন জ্যোতিষী
কার কেমন মানুষের সঙ্গে বিয়ে হবে বা বিবাহিত জীবন কেমন হবে সে সম্বন্ধে সন্ধান পাওয়া যায় কোষ্ঠীতেই। এমনকি কোনও ধনী জাতক-জাতিকার সঙ্গে আপনার বিয়ে হবে কি না সেটিও কোষ্ঠীবিচারে বলে দেওয়া সম্ভব।
একটা বয়সের পর বহু অবিবাহিত মানুষই বিয়ে নিয়ে চিন্তায়
ভোগেন। কবে বিয়ে হবের থেকেও বড় চিন্তা হল
কেমন মানুষের সঙ্গে বিয়ে হবে সেটা। বিয়ে সারা জীবনের ব্যাপার। যে কোনও মানুষকে
বিয়ে করে নিলেই সংসার সুখের হয় না। দাম্পত্যজীবন সুখী করার জন্য মনের মিল থাকা
অত্যন্ত জরুরি। তবে কার কেমন মানুষের সঙ্গে বিয়ে হবে বা বিবাহিত জীবন কেমন হবে সে
সম্বন্ধে সন্ধান পাওয়া যায় কোষ্ঠীতেই। এমনকি কোনও ধনী জাতক-জাতিকার সঙ্গে আপনার
বিয়ে হবে কি না সেটিও কোষ্ঠীবিচারে বলে দেওয়া সম্ভব। কোষ্ঠীতে কোন কোন লক্ষণ
দেখলে বুঝবেন কোনও ধনী ব্যক্তির সঙ্গে আপনার বিয়ে হতে পারে, জেনে নিন।
কোষ্ঠীর কোন লক্ষণগুলি ধনী ব্যক্তির সঙ্গে বিয়ের ইঙ্গিত
বোঝায়?
- শুক্র ভালবাসা ও বৈভবের গ্রহ। কোষ্ঠীতে শুক্র উচ্চস্থানে
থাকলে বুঝতে হবে বিবাহিত জীবন সুখের হবে। উন্নত শুক্রের বৃষ, তুলা এবং মীনের ঘরে
অবস্থান বিত্তশালী ব্যক্তির সঙ্গে বিয়ের ইঙ্গিত দেয়।
- কোষ্ঠীর ৭ এবং ১১ নম্বর ঘরের বিচার করে দাম্পত্যজীবন কেমন
হবে তা বলা সম্ভব। সাত নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক রয়েছে বিয়ের এবং ১১ নম্বর ঘর হল
আয়োন্নতির ঘর। এই দুই ঘরে মিত্র গ্রহদের অবস্থান থাকলে বা এই দুই ঘরের মধ্যে
সম্পর্ক ভাল হলে ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হয় বলে মনে করা হয়।
- এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৃহস্পতি। বৃহস্পতি সম্পদের গ্রহ। কোষ্ঠীতে
বৃহস্পতি যদি সপ্তম ঘরে বা তার নিকটে অবস্থান করে, তা হলে বিবাহিত জীবন অর্থের দিক
দিয়ে অত্যন্ত সুখের হয়। এরই সঙ্গে দাম্পত্যে প্রেমের অভাবও দেখা যায় না।
- কোষ্ঠীর আট নম্বর ঘর অন্যান্য বহু জিনিসের সঙ্গে সম্পত্তি
লাভেরও প্রতিনিধিত্ব করে। তাই ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হবে কি না সেটি বিচারের
জন্য আট নম্বর ঘরের বিচার করা জরুরি। সেই ঘর যদি শক্তিশালী হয় বা তাতে যদি কোনও
শুভ গ্রহের অবস্থান থাকে, তা হলে বুঝবেন অর্থ সংক্রান্ত দিক থেকে দাম্পত্যজীবনে
কোনও কষ্ট থাকবে না। উল্টে প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন।
- কোষ্ঠীর ৭ বা ১১ নম্বর ঘরে রাহুর অবস্থানও ধনী ব্যক্তির
সঙ্গে প্রেম এবং বিয়ের ইঙ্গিত দেয়।