Venus Star Transit June 2026

বুধবার বুধেরই নক্ষত্রে প্রবেশ করবে ‘বিলাসিতার’ গ্রহ, শুক্রের এই চালে খারাপ সময় শুরুর আশঙ্কা চার রাশির

গ্রহদের নক্ষত্র পরিবর্তন, রাশি পরিবর্তনের মতো তেমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু এমনটা হলেও জীবনের উপর পড়ে নানা প্রভাব। দেখা যায় পরিবর্তন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৬:৪৭
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

গ্রহেরা যেমন নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে, তেমনই নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও পরিবর্তন করে। তবে গ্রহদের নক্ষত্র পরিবর্তন, রাশি পরিবর্তনের মতো তেমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু এমনটা হলেও জীবনের উপর পড়ে নানা প্রভাব। দেখা যায় পরিবর্তন। জুনের ২৩ তারিখ, বুধবার নক্ষত্র বদলাবে শুক্র। প্রবেশ করবে অশ্লেষায়। এর ফলে চার রাশির খারাপ সময় শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।

Advertisement

শুক্রের নক্ষত্র পরিবর্তনে কাদের খারাপ সময় শুরুর আশঙ্কা?

মেষ: মেষের জাতক-জাতিকাদের বিভিন্ন ওঠাপড়ার সম্মুখীন হতে হবে। খরচের বিষয়ে সজাগ থাকা জরুরি। অযথা খরচ এড়িয়ে চলাই ভাল হবে। না হলে টাকা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে বুঝেশুনে কথা বলুন। সহকর্মীদের সঙ্গে ঝামেলা লাগতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

Advertisement

মিথুন: শুক্রের নক্ষত্র পরিবর্তন মিথুনের জাতক-জাতিকাদের জন্য ভাল হবে না। বুঝেশুনে খরচ করতে পারলে ভাল হয়। না হলে কোনও জরুরি পরিস্থিতিতে ধার করতে হতে পারে। বেফাঁস কথা বলে ফেলায় পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা হতে পারে। তাই প্রয়োজনের বেশি কথা না বলাই ভাল হবে।

সিংহ: সিংহের জাতক-জাতিকাদের এই সময় যে কোনও কাজ বুঝেশুনে করতে হবে। কোনও ছোট সমস্যাও আইনি ঝামেলা পর্যন্ত গড়াতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। সিংহের জাতক-জাতিকারা যতটা সম্ভব নিজের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা: শুক্রের নক্ষত্র পরিবর্তনের পর থেকে কন্যা জাতক-জাতিকাদের খারাপ সময় শুরু হবে। পরিশ্রমের যোগ্য ফল পাবেন না। প্রচুর খাটনির পরও হতাশ হতে হবে। এর ফলে মনোবল ভেঙে যাবে। কিন্তু নিজের উপর বিশ্বাস হারালে চলবে না। তা হলে পরিস্থিতির জটিলতা আরও বৃদ্ধি পাবে। ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement