Venus in Rohini Nakshatra April 2026

শিবের বারে নক্ষত্র বদলাবে শুক্র, প্রবেশ করবে ব্রহ্মার নক্ষত্রে! সুসময় শুরু হবে তিন রাশির জন্য, তালিকায় কারা?

প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রে প্রবেশ করে। চলতি মাসে নক্ষত্র পরিবর্তন করবে শুক্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৭:৩৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কেবল রাশি নয়, গ্রহরা নক্ষত্রও পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রে মোট ২৭টি নক্ষত্রের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে ৯টি গ্রহের প্রত্যেকটির জন্য তিনটি করে নক্ষত্র আছে বলে মনে করা হয়। প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রে প্রবেশ করে। চলতি মাসে নক্ষত্র পরিবর্তন করবে শুক্র। বর্তমানে সে বৃষ রাশিতে অবস্থান করছে। ২৭ এপ্রিল, সোমবার শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ, বৃষ রাশিতে অবস্থানের সঙ্গে শুক্র রোহিণীতেও অবস্থান করবে। এর ফলে লাভবান হওয়ার সম্ভাবনা তিন রাশির জাতক-জাতিকাদের। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

শুক্রের নক্ষত্র পরিবর্তনে কারা শুভ ফল পাবেন?

বৃষ রাশি: রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষের জাতক-জাতিকারা শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে লাভবান হবেন। নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। বৃষ জাতক-জাতিকারা ব্যবসার ক্ষেত্রেও লাভদায়ক সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে কোনও নতুন চাকরির ইন্টারভিউতে গেলেও ভাল ফল মিলবে।

Advertisement

মিথুন: শুক্রের নক্ষত্র পরিবর্তন মিথুন জাতক-জাতিকাদের জন্য সুসময় বয়ে আনবে। কর্মজীবনে কোনও দারুণ সুযোগ পেতে পারেন, যা আপনাকে পেশাক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ভাল পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। পরিবারে বড়দের সহযোগিতা পাবেন। এর ফলে মিথুন জাতক-জাতিকাদের লক্ষ্য পূরণে সুবিধা হতে পারে।

কর্কট: কর্কট জাতক-জাতিকারা জীবনে এগিয়ে যাওয়ার নানা সুযোগ পেতে পারেন। আইনি কোনও সমস্যার জর্জরিত থাকলে তা এই সময় মিটে যেতে পারে বলে বিশ্বাস। আপনার কাজ সহকর্মীদের নজর কাড়বে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন কর্কট জাতক-জাতিকারা। এর ফলে প্রশান্তি লাভ করবেন। নানা বিষয় নিয়ে মনের গহীনে থাকা চিন্তা কমবে। জীবনের জটগুলি ধীরে ধীরে ছেড়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement