Tough Zodiac Signs

জীবনের ময়দানে শির উঁচু রেখে টিকে থাকেন, কোনও সমস্যাতেই ভেঙে পড়েন না পাঁচ রাশির জাতক-জাতিকারা!

কিছু ব্যক্তি রয়েছে যাঁরা জীবনে যা-ই হয়ে যাক না কেন ভেঙে পড়েন না। এঁরা সর্বদা মাথা উঁচু রেখে এগিয়ে চলেন। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিদের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:৪৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লড়াই করার ক্ষমতা সকলের মধ্যে থাকে না। কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে অনেকেই ভেঙে পড়েন। কী করা উচিত বুঝে উঠতে পারেন না। অন্যান্য কাজও ঘেঁটে ফেলেন। সেই কঠিন মুহূর্তের রেশ এঁদের মধ্যে বহু দিন ধরে থেকে যায়। কিন্তু কিছু ব্যক্তি রয়েছেন যাঁরা জীবনে যা-ই হয়ে যাক না কেন ভেঙে পড়েন না। এঁরা সর্বদা মাথা উঁচু রেখে এগিয়ে চলেন। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিদের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

মেষ: জীবন মেষ জাতক-জাতিকাদের থেকে যতই মুখ ফিরিয়ে নিক না কেন, এঁরা তা-ও থামেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ে যান মেষ জাতক-জাতিকারা। এই রাশির ব্যক্তিরা সমস্যা নিয়ে পড়ে থাকেন না। সমাধান নিয়ে ভাবতেই বেশি পছন্দ করেন। সেই কারণে এঁদের সফল হওয়া থেকে আটকানো যায় না।

কর্কট: কর্কট জাতক-জাতিকারা আবেগপ্রবণ হন। সেই কারণে যে কোনও বিষয় এঁদের অপরের থেকে একটু বেশিই চাপে ফেলে দেয়। আশপাশের লোকজনও এঁদের দুর্বল মনে করেন। কিন্তু আদতে কর্কট জাতক-জাতিকারা মনের দিক থেকে অত্যন্ত শক্ত হন। মন ভাঙলেও এঁরা সময় নিয়ে নিজেকে সামলান। তার পর আগের থেকে আরও শক্ত হয়ে জীবনের ময়দানে ফিরে আসেন।

Advertisement

সিংহ: সিংহ জাতক-জাতিকাদের জেদ প্রচুর হয়। এঁরা যেটা করবেন বলে ভাবেন, সেটা করেই ছাড়েন। পরিস্থিতি যতই কঠিন হোক, এঁদের দমিয়ে রাখা যায় না। জীবনের চরম মুহূর্তেও এঁরা আত্মবিশ্বাসের সঙ্গে লড়ে যান। যে কোনও পরিস্থিতিতে জয় ছিনিয়ে আনা সিংহ জাতক-জাতিকাদের রাশিগত প্রকৃতিরই অংশ।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা চুপচাপ থাকতে পছন্দ করেন। এঁরা সকলের আড়ালে থেকে লড়ে চলতে ভালবাসেন। মন ভাঙা, প্রতারিত হওয়া, কাছের মানুষকে হারানো প্রভৃতি যা-ই হয়ে যাক না কেন, বৃশ্চিক জাতক-জাতিকারা ভেঙে পড়েন না। যে কোনও পরিস্থিতিতে এঁরা নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন।

Advertisement

মকর: নিয়মের বেড়াজালে আবদ্ধ থেকে যে কোনও কাজ করতে পছন্দ করেন মকর জাতক-জাতিকারা। জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিকে এঁরা শিক্ষা হিসাবে গ্রহণ করেন। যা হল তা কেন হল সে সব না ভেবে, সেখান থেকে কী শেখা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন মকর জাতক-জাতিকারা। পরবর্তী কালে যেন তাঁদের আর কখনও সেই পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই ব্যবস্থাই করেন মকর রাশির ব্যক্তিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement