ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হঠাৎ যদি অনেক টাকা পাওয়া যেত তা হলে আর টাকা নিয়ে এত সমস্যা পোহাতে হত না, এই ভাবনা সকলের মনেই আসে। কিন্তু বাস্তবে হুট করে প্রচুর টাকা সচরাচর পাওয়া যায় না। মনোমতো উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করাও জরুরি। নচেৎ অর্থলাভের স্বপ্ন অধরাই থেকে যায়। অনেক সময় আবার কঠোর পরিশ্রম করেও মনের মতো অর্থ উপার্জন করা যায় না। তবে পরিশ্রম ছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির একটাই রাস্তা রয়েছে। সেটি হল লটারি। যদিও প্রাপ্তিযোগ না থাকলে লটারি কেটে টাকা লাভের বদলে হাতে থাকা টাকাও খোয়া যায়। তাই লটারি কাটার আগে এক বার প্রাপ্তিযোগ আছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। এপ্রিল মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।
মেষ– এপ্রিলের শেষ সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক-জাতিকারা লটারি কাটলেও, মধ্য ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
বৃষ– বৃষ রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। মন চাইলেই লটারির টিকিট কেটে ভাগ্য যাচাই করতে পারেন।
মিথুন- এপ্রিলের শেষ সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই খুব ভাল হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই।
কর্কট– সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
সিংহ– সিংহ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে। তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
কন্যা– এপ্রিলের শেষ সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব বেশি লটারিতে ঝোঁক দেখানো উচিত হবে না। লাভের সম্ভাবনা নেই।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিন। মন চাইলে সপ্তাহের শেষে লটারির টিকিট কেটে দেখতে পারেন।
বৃশ্চিক– ইচ্ছা থাকলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আগত সপ্তাহের শেষের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন।
ধনু – ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।
মকর– এপ্রিলের শেষ সপ্তাহে মকর রাশির জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আগত সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
মীন– সপ্তাহের মধ্য ভাগটা মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)