স্ত্রীর প্রভাবের কারণে ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে হতাশ বোধ করতে পারেন। ব্যবসায় রাগ নিয়ন্ত্রণে রাখুন যা অশান্তির কারণ হতে পারে।
প্রিয়জনদের সঙ্গে কোনও বিবাদ মনখারাপ করাবে। সপ্তাহের শেষের দিকে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। খরচ বাড়তে পারে। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা। পেটের সমস্যা বাড়তে পারে।