সপ্তাহের প্রথমে খেলার সঙ্গী উৎসাহ বাড়াতে পারে। প্রেমের ব্যাপারে বুঝে সিদ্ধান্ত নিন।
অফিসে সুনাম যথেষ্ট হবে। ব্যবসায় ভেবেচিন্তে আর্থিক বিনিয়োগ করুন। সপ্তাহের মধ্য ভাগে বিবাহিত সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে ছোট সমস্যাগুলির সমাধান করুন। ব্যবসায় দায়িত্ব বাড়ার সম্ভাবনা। শেষের দিকে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। স্ত্রীকে কোনও উপহার দিতে পারেন। স্বামী-স্ত্রী একে অপরকে সমর্থন করার জন্য কর্মক্ষেত্রে উন্নতি করবেন।