শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন। শত্রুভয় বাড়তে পারে।
মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। কোনও ধর্মীয় কাজে দান করতে হতে পারে। অযথা অপমান জুটতে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদের আশঙ্কা। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। সেবামূলক কাজে উন্নতির সম্ভাবনা। অতিথির ব্যাপারে খরচ বাড়বে। জমি কেনার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তীর্থযাত্রা নিয়ে বাড়িতে আলোচনা। মাসের শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। শরীর নিয়ে দুর্ভোগের আশঙ্কা। বাড়তি কোনও কাজের উচিত মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।