সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর/স্বামীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে।
সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সপ্তাহের মধ্য ভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা। স্ত্রী ও সন্তানদের নিয়ে ভ্রমণে আনন্দলাভ। পূজাপাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভাল যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মনঃকষ্ট। ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।