সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করবেন না। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। প্রবাসী বন্ধুর খবর পেতে পারেন। কোনও আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্যকলহ অনেক দূর যেতে পারে। ব্যবসায় ফল ভাল হবে না, তবে সপ্তাহের শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলছে। পুলিশের কাজে উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে।