চাকরির স্থানে সুখবর পেতে পারেন। পেটের সমস্যা বাড়বে।
নিজের অধিকার নিয়ে সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ। প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি। ফাটকায় অর্থব্যয় হতে পারে। পরিবেশ-পরিস্থিতি বুঝে কথা বলুন। রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। আপনার সাফল্যে অপরের হিংসা বাড়তে পারে। কর্মে শুভ ফল পাবেন।