মিথুন রাশি

আপনার এই মাস মে ২০২৬, মিথুন রাশি

মিথুন রাশির এই মাসটা— মে, ২০২৬ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের মাসিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৩:০৯
Share:

আপনার এই মাস

মে ২০২৬

রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন। গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে।

বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। ভাই-বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা। অর্থভাগ্য মোটের উপর ভাল থাকবে। যাঁরা সম্পদ কেনাবেচা করেন, তাঁরা ভাল ফল পেতে পারেন। দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্র খুব ভাল। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। মাসের শেষের দিকে সংসারের জন্য সুখের সময়। বিদেশে যাঁরা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পাওয়ার আশা করতে পারেন। অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, বিষয়টি পুলিশ পর্যন্ত গড়াতে পারে।

Advertisement

সম্পদ

৪/৫

পরিবারের তরফ থেকে অর্থসাহায্য পাবেন।

পরিবার

১/৫

পরিবারে সামান্য সমস্যা খুব বড় আকার নিতে পারে, সাবধান থাকুন।

সম্পর্ক

২/৫

বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে।

পেশা

৪/৫

জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না।

শুভ সংখ্যা

৯৭

শুভ দিক

পূর্ব

শুভ রত্ন

পান্না

শুভ রং

সবুজ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: