বৃষ রাশি

আপনার এই সপ্তাহ বৃষ রাশি— ২৮ জুন, ২০২৬ থেকে ০৪ জুলাই, ২০২৬

বৃষ রাশির এই সপ্তাহটা (২৮ থেকে ০৪ জুলাই, ২০২৬) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৩:৪০
Share:

আপনার এই সপ্তাহ

২৮ জুন - ০৪ জুলাই ২০২৬

সপ্তাহের প্রথম দিকে চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে।

খুব কাছের কারও বিষয়ে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তিলাভ। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। সংসারে কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে বিপদের আশঙ্কা। আর্থিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।

Advertisement

সম্পদ

৪/৫

আয়ের স্থান খুব ভাল থাকলেও সপ্তাহের শেষ দিকে একটু চিন্তা থাকবে।

পরিবার

২/৫

সপ্তাহের প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না, শেষের দিকে কিছুটা ভাল হবে।

সম্পর্ক

৪/৫

সম্পর্ক সর্বত্র ভাল থাকবে।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে।

শুভ সংখ্যা

৬৭

শুভ দিক

পশ্চিম

শুভ রত্ন

সাদা প্রবাল

শুভ রং

সাদা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: