Dream interpretation

ঘুমের জগতে প্রায়ই হানা দেয় বিমান দুর্ঘটনা! ভয়াবহ দুঃস্বপ্ন কিসের ইঙ্গিত দেয়, কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র?

দুঃস্বপ্ন মাত্রেই তা যে নেতিবাচক হবে, এমনটা বলে না শাস্ত্র। অনেক ক্ষেত্রে দুঃস্বপ্ন আমাদের সাবধানও করে দেয়। আবার কখনও অবচেতনে থাকা অস্থিরতা বা দুশ্চিন্তারও প্রতিফলন থাকে এতে। তেমনই একটি হল বিমান দুর্ঘটনার স্বপ্ন দেখা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:৩৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্ন দেখেন না এমন মানুষ বিরলই বলা চলে। বলা হয়ে থাকে, আমাদের চিন্তাভাবনার প্রতিফলনই ঘটে থাকে স্বপ্নের জগতে। ভাল স্বপ্ন যেমন থাকে, তেমনই দুঃস্বপ্নগুলি আমাদের মনে গভীর প্রভাব ফেলে। এগুলির বিষয়ে নানা রকম বিশ্বাস রয়েছে মানুষের মধ্যে। দুঃস্বপ্ন মাত্রেই তা যে নেতিবাচক হবে, এমনটা বলে না শাস্ত্র। অনেক ক্ষেত্রে দুঃস্বপ্ন আমাদের সাবধানও করে দেয়। আবার কখনও অবচেতনে থাকা অস্থিরতা বা দুশ্চিন্তারও প্রতিফলন থাকে এতে। তেমনই একটি হল বিমান দুর্ঘটনার স্বপ্ন দেখা। এর নেপথ্যে কী কী কারণ থাকতে পারে, জেনে নিন—

Advertisement
  • ব্যর্থতার ভয়: যদি জীবনে অনেক বড় কোনও লক্ষ্য স্থির করেন, তবে অবচেতন মনে সেই লক্ষ্য অর্জন করতে না পারার ভয় কাজ করতে পারে। অভিজ্ঞ জ্যোতিষীরা জানাচ্ছেন, বিমান উঁচুতে ওড়ে, তাই এটি আপনার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক এবং সেটি দুর্ঘটনার কবলে পড়া হল স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার ভয়ের প্রতিফলন।
  • আত্মবিশ্বাসের অভাব: আপনি কি বর্তমান কোনও সিদ্ধান্তের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, ভয় পাচ্ছেন যে সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনের ভারসাম্য বিনষ্ট হয়ে যেতে পারে? এই ভীতি থেকেও কিন্তু বিমান ভেঙে পড়ার স্বপ্ন হানা দিতে পারে।
Advertisement
  • নিয়ন্ত্রণ হারানোর ভয়: অনেক সময় আমরা আমাদের কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছি না বলে মনে করি। সব কিছু হাতের বাইরে চলে যেতে পারে এই ভয় পাই। এই অসহায়ত্বের অনুভূতিই স্বপ্নে বিমান দুর্ঘটনার রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে জ্যোতিষশাস্ত্র।

তবে, শুধু এই দিকগুলিই নয়, মানসিক স্থিতিরও পরিচয় পাওয়া যায় একটি বিশেষ স্বপ্নে। তা হল, বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার স্বপ্ন। জ্যোতিষমতে, যদি কেউ এই স্বপ্ন দেখেন যে বিমান দুর্ঘটনার কবলে পড়েও নিরাপদে রয়েছেন, তবে তা অত্যন্ত ইতিবাচক। এটি আপনার আত্মবিশ্বাস, প্রতিকূল পরিস্থিতিতেও মনের জোর রাখার, মাথা ঠান্ডা রাখতে পারার ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement