Astrology of Food and Planetary Remediation

রুষ্ট গ্রহ তুষ্ট হবে খাবারের পাতে সামান্য পরিবর্তনে! কাকে শান্ত করতে কোন জিনিস খাবেন? খোঁজ দিলেন জ্যোতিষী

সব সময় যে গ্রহশান্তির জন্য রত্ন বা শিকড় ধারণ করার প্রয়োজন হয়, তা নয়। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, গ্রহের অশুভ প্রভাব বা দোষ কাটাতে তাদের সঙ্গে সম্পর্কিত খাবার খাওয়া খুব ভাল। নিয়মিত এই অভ্যাস পালনের ফলে কিছু দিনের মধ্যেই জীবনে শুভ পরিবর্তন দেখতে পাবেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৫:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ‘গ্রহদোষ’ বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি, যেখানে কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অশুভ বা প্রতিকূল থাকে। এর ফলে জাতক-জাতিকার জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। সেই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার জন্য নানা উপায় পালনের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। সব সময় যে গ্রহশান্তির জন্য রত্ন বা শিকড় ধারণ করার প্রয়োজন হয়, তা নয়। শাস্ত্রবিদেরা জানাচ্ছেন, রোজের জীবনে একটি সহজ উপায় পালন করলেই এই সমস্যা থেকে রেহাই মিলতে পারে। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, গ্রহের অশুভ প্রভাব বা দোষ কাটাতে তাদের সঙ্গে সম্পর্কিত খাবার খাওয়া খুব ভাল। নিয়মিত এই অভ্যাস পালনের ফলে কিছু দিনের মধ্যেই জীবনে শুভ পরিবর্তন দেখতে পাবেন। কোন গ্রহ কিসে তুষ্ট হবে, সে সম্পর্কে অভিজ্ঞ জ্যোতিষীরা কী বলছেন জেনে নিন—

Advertisement
  • সূর্য: জ্যোতির্বিজ্ঞান মতে নক্ষত্র হলেও, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহ হিসাবেই ধরা হয়। কোষ্ঠীতে রবি নীচস্থ থাকলে গমের রুটি, ডালিয়ার খিচুড়ি, গুড় খাদ্যতালিকায় রাখা শুভ।
  • মঙ্গল: মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমাতে মুসুর ডাল, গুড় বা লাল রঙের ফল-সব্জি খাওয়া উচিত। এটি সাহসিকতা বাড়ায়।
  • বুধ: বুধ নিয়ন্ত্রণ করে বুদ্ধি এবং ব্যবসাক্ষেত্রকে। এটি যদি কুপিত থাকেন, তবে সবুজ শাকসব্জি এবং সবুজ মুগ ডাল খাবারের পাতে রাখুন।
Advertisement
  • বৃহস্পতি: সমৃদ্ধি ও সৌভাগ্য আনে বৃহস্পতি। এর দোষ কাটাতে ছোলার ডাল, হলুদ এবং বেসনের তৈরি খাবার খাওয়া ভালো। এ ছাড়াও শেষ পাতে রাখতে পারেন কোনও হলুদ রঙের মিষ্টি।
  • শুক্র: সুখ, প্রেম ও বিলাসবহুল জীবনের উপর প্রভাব থাকে শুক্রের। কোনও কারণে এটি রুষ্ট হলে রোজ সামান্য ঘি মেখে ভাত খান, কখনও-সখনও পোলাও খেতেও পারেন। এতে উপকার পাবেন।
  • শনি: শনির অশুভ প্রভাব কমাতে কালো তিল, কালো ডাল এবং সর্ষের তেল দিয়ে তৈরি খাবার খাওয়া খুব কার্যকরী হবে। কোনও ব্যক্তির যদি শনির সাড়েসাতি চলে তিনিও এটি মেনে চলুন। এর ফলে শনির ক্রোধ কিছুটা প্রশমিত হতে পারে।
  • রাহু: জ্যোতির্বিজ্ঞানে এটি একটি গাণিতিক বিন্দু বা নোড মাত্র, তবে জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। রাহুর কুদৃষ্টি থেকে বাঁচতে খাবারের পাতে রাখুন আমের আচার বা আমসত্ত্ব। দু’-এক টুকরো আম কাককেও খাওয়াতে পারেন।
  • কেতু: ছায়াগ্রহ কেতুর দোষ কাটতে পারে তেতো খেলে। নিমপাতা বা উচ্ছেসেদ্ধ খেয়ে খাওয়া শুরু করুন। সুফল পাবেন।
  • চন্দ্র: পৃথিবার এই উপগ্রহটিকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসাবে গণ্য করা হয়। চন্দ্রের দোষ লঘু করতে দুধ, দই, সাদা রঙের মিষ্টি বা চিনির পায়েস খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement