Rahu Parvat In Palmistry

শুধু জন্মপত্রিকাতে নয়, হাতেও বাস করে রাহু, আপনার জীবনস্রোতে কী প্রভাব ফেলে তালুতে থাকা ছায়াগ্রহ?

জ্যোতিষশাস্ত্রে যেমন কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে রাহুর অবস্থান দেখে ভবিষ্যদ্বাণী করা হয়, ঠিক তেমনই তালুতে রাহুর অবস্থান দেখে জীবনের অগ্রগতি, দুরবস্থা ইত্যাদি সম্পর্কিত ইঙ্গিত পাওয়া যায়। আপনার তালুতে বিশেষ এই ছায়াগ্রহটি ঠিক কী ভাবে রয়েছে এবং তার ফলে কী হতে পারে জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৪:২৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের জীবনে হস্তরেখাবিদ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। হস্তরেখাবিদ্যা হল তালুর রেখা, আকার এবং গঠন বিশ্লেষণ করে একজন মানুষের চরিত্র, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করার প্রাচীন একটি বিদ্যা। তালুর বিভিন্ন উঁচু বা মাংসল অংশকে ‘পর্বত’ বলে থাকেন হস্তরেখাবিদেরা। প্রতিটি পর্বত সৌরজগতের একটি নির্দিষ্ট গ্রহের গুণাবলি ধারণ করে বলে মনে করা হয়।

Advertisement

জ্যোতির্বিজ্ঞান মতে, রাহু একটি গাণিতিক বিন্দু বা নোড মাত্র। এটি ছায়াগ্রহ হিসাবেও বিবেচিত হয়। তবে জ্যোতিষশাস্ত্রে এর স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। হস্তরেখাশাস্ত্র অনুসারে, তালুতে এর অবস্থান প্রায় মাঝামাঝি অংশে। শিরোরেখার নীচে তিনটি গ্রহের পর্বত দ্বারা পরিবেষ্টিত থাকে এটি। এই তিন গ্রহ হল মঙ্গল, শুক্র এবং চন্দ্র। এই পর্বতের মধ্য দিয়ে ভাগ্যরেখা শনিপর্বতের দিকে প্রসারিত হয়।

রাহুপর্বতের অবস্থান এবং উচ্চতা কোনও ব্যক্তির জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করতে পারে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। জ্যোতিষশাস্ত্রে যেমন কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে রাহুর অবস্থান দেখে ভবিষ্যদ্বাণী করা হয়, ঠিক তেমনই তালুতে রাহুর অবস্থান দেখে ভাগ্য, জীবনসংগ্রাম, জীবনে আকস্মিক পরিবর্তন, অগ্রগতি ইত্যাদি সম্পর্কিত অনেক শুভ ও অশুভ ইঙ্গিত পাওয়া যায়।

Advertisement

তালুতে রাহু গ্রহের অবস্থান এবং এর অবস্থানের উপর ভিত্তি করে জাতক-জাতিকা যে ফল লাভ করেন, সে বিষয়ে কী বলছে হস্তরেখাশাস্ত্র তা বিস্তারিত ভাবে জেনে নিন—

  • রাহুর সুগঠিত ও সুস্পষ্ট ক্ষেত্রকে শুভ বলে মনে করা হয় হস্তরেখাবিদ্যায়। এটি ইঙ্গিত দেয় যে এমন ব্যক্তির জীবনে নিয়তিদেবীর আশীর্বাদ রয়েছে। এর ফলে কর্মজীবনে উন্নতি হবে। সংসারজীবনেও শান্তি থাকবে।
Advertisement
  • যদি আপনার তালুতে রাহুর পর্বত পূর্ণ বিকশিত থাকে, কিন্তু ভাগ্যরেখা ছিন্ন থাকে, তবে এটি অশুভ ইঙ্গিতবাহী বলে মনে করা হয়। হস্তরেখাবিদ্যা অনুসারে, এমন ব্যক্তি হয়তো হঠাৎ করে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য লাভ করতে পারেন। তবে, আকস্মিক ভাবে সে অবস্থার পরিবর্তনও হতে পারে।
  • শাস্ত্রবিদেরা জানাচ্ছেন, রাহুর পর্বত পূর্ণ বিকশিত হলে এবং এর মধ্য দিয়ে ভাগ্যরেখা স্পষ্ট ও গভীর ভাবে গেলে, তবে তা আপনার জীবন মঙ্গলময় করে তুলবে। এমন ব্যক্তি নিঃস্বার্থ ভাবে সকলকে সাহায্য করেন বলে প্রচলিত বিশ্বাস। সকলের সঙ্গে এঁদের সদ্ভাব থাকে। এঁরা অত্যন্ত প্রতিভাবান হন বলেও জানাচ্ছে হস্তরেখাবিদ্যা। ধর্মবিষয়েও মতি থাকে।
  • রাহুপর্বত যদি তার আসল অবস্থানে না থেকে তালুর একেবারে কেন্দ্রে সরে আসে, তবে তা জাতক-জাতিকার দুর্ভাগ্যের কারণ হতে পারে বলে আশঙ্কা করছে হস্তরেখাশাস্ত্র। এঁরা অল্প বয়সে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাই, প্রতিটি পদক্ষেপ করার আগে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement