Astro Remedies

চিন্তার কুয়াশায় ঢাকছে মগজ? ভাবনাকে কাজে রূপ দিতে সমস্যা? নেপথ্যে দুই ছায়াগ্রহ! সমাধান সহজ ঘরোয়া টোটকায়

কখনও-সখনও দেখা যায় যে সহজ ভাবে কিছু ভেবে উঠতে পারছেন না। আবার অনেক সময় দেখা যায় কোনও ভাল পরিকল্পনা থাকা সত্ত্বেও বিষয়টিকে কাজে সফল করে তোলা যাচ্ছে না কিছুতেই। এই সব ক্ষেত্রে দু’টি গ্রহের প্রভাবকে দায়ী করে থাকে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:০৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অনেক সময়েই দেখা যায় যে, আমরা ঠিকমতো ভাবনাচিন্তা করতে পারছি না। ভাবনায় স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে। আবার কখনও কখনও এমনটাও ঘটে থাকে যে, কোনও বিষয়ে ভাল করে ভেবেচিন্তে একটি সিদ্ধান্তে উপনীত হলাম। কিন্তু সেই কাজটি যখন করতে যাব, তখন তা হয়ে উঠছে না। ভাবনাকে কাজে প্রয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এর কারণ হিসাবে দু’টি গ্রহের প্রভাবকে দায়ী করছেন জ্যোতিষশাস্ত্রবিদেরা। সেই দু’টি ছায়াগ্রহ হল রাহু এবং কেতু। জ্যোতির্বিজ্ঞান মতে, এই দু’টি গ্রহ গাণিতিক বিন্দু বা নোড মাত্র। তবে জ্যোতিষশাস্ত্রে এদের স্বতন্ত্র গুরুত্ব রয়েছে।

Advertisement
  • কোন ছায়াগ্রহ দুর্বল হলে কী হয়:

জ্যোতিষমতে, যদি কখনও দেখা যায় যে সহজ ভাবে কিছু ভেবে উঠতে পারছেন না, তবে বুঝতে হবে যে কেতু দুর্বল। আবার অনেক সময় দেখা যায় কোনও ভাল পরিকল্পনা থাকা সত্ত্বেও বিষয়টিকে কাজে সফল করে তোলা যাচ্ছে না কিছুতেই, এমন ক্ষেত্রে রাহু দুর্বল রয়েছে বলে জানিয়ে থাকেন অভিজ্ঞ জ্যোতিষীরা।

Advertisement
  • প্রতিকার:

সমস্যা সমাধানের নিদানও রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জলে সাদা ও কালো তিল এবং যব (বার্লি) সারা রাত ভিজিয়ে রাখুন। গঙ্গাজলের প্রয়োজন নেই, ঘরে ব্যবহার করা হয় এমন পরিষ্কার জল হলেই হবে। এর পর সেই তিল এবং যব-সুদ্ধ জল বাড়ির সীমানার বাইরের কোনও গাছের গোড়ায় ঢেলে দিন। বাড়ির চৌহদ্দির ভিতরের কোনও গাছে কোনও মতেই নয়। জল ঢালার সময় মনে ইতিবাচক বিশ্বাস রাখুন যে, আপনি খুব সহজেই বিভিন্ন জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন এবং সেগুলিকে কাজে পরিণত করতে পারছেন। শাস্ত্রমতে, তিল কেতুকে এবং যব রাহুকে তুষ্ট করতে ব্যবহার করা হয়ে থাকে। টানা ২১ দিন ধরে এই উপায়টি নিষ্ঠাভরে পালন করলে সব সঙ্কট দূর হয়ে যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement