Finger Shape Astrology

আঙুলে লুকিয়ে সফলতার চাবিকাঠি! ব্যবসা না চাকরি, অঙ্গুলিই বলে দেবে আপনার জন্য কোনটা ঠিক, জানালেন জ্যোতিষী

ভিন্ন আকৃতির আঙুলের ব্যক্তিরা পৃথক পেশায় সফলতা লাভ করেন। তেমনটাই জানাচ্ছে হস্তরেখাবিদ্যা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও ব্যক্তির ভবিষ্যৎ জানার উত্তম উপায় হল জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের নানা শাখা রয়েছে। সেগুলির মধ্যে একটি অতি জনপ্রিয় শাখা হল হস্তরেখাবিদ্যা। হস্তরেখাবিদ্যায় যে কেবল তালুতে থাকা বিভিন্ন রেখার বিচার করা হয় তা নয়, এ ক্ষেত্রে আঙুলের আকৃতি, তালুতে থাকা বিভিন্ন দাগ প্রভৃতির বিচার-বিশ্লেষণ করা হয়। আমাদের আঙুলের আকৃতি দেখে ভবিষ্যৎ সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া সম্ভব। ভিন্ন আকৃতির আঙুলের ব্যক্তিরা পৃথক পেশায় সফলতা লাভ করেন। তেমনটাই জানাচ্ছে হস্তরেখাবিদ্যা। আমাদের ভবিষ্যতের উপরও এর প্রভাব দেখতে পাওয়া যায়। হস্তরেখাবিদ্যা এ সম্বন্ধে কী বলছে, জেনে নিন।

Advertisement
  • লম্বা অঙুলের ব্যক্তিরা গবেষণা সংক্রান্ত কাজে ভাল ফল পান। এঁরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। জ্ঞান সঞ্চারণের বিষয়ে এঁদের অধিক আগ্রহ থাকে। যে সকল জাতক-জাতিকার আঙুল লম্বা প্রকৃতির, তাঁরা শিক্ষার সঙ্গে যুক্ত থাকলে দারুণ সফলতা লাভ করেন।
  • মাঝারি আকৃতির আঙুল যাঁদের, তাঁরা দূরদর্শী হন। এঁরা পরিকল্পনা করে এগোতে ভালবাসেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া এঁদের মোটেই পছন্দ নয়। চাকরি বা ব্যবসা, যে কোনও ক্ষেত্রে এই সকল জাতক-জাতিকা পরিশ্রমের দ্বারা সফলতা অর্জনে সক্ষম হন।
Advertisement
  • ছোট আঙুলের ব্যক্তিদের দ্বারা ব্যবসা হয় না বলে জানাচ্ছে শাস্ত্র। এই সকল জাতক-জাতিকা ব্যবসার ক্ষেত্রে খুব একটা নাম করতে পারেন না। প্রচুর বিনিয়োগ করেও বেশির ভাগ সময় লোকসানের মুখেই পড়তে হয়। তবে চাকরিতে এঁরা খুব উন্নতি করেন। কর্মক্ষেত্রে সকলে এঁদের কাজের প্রশংসা করেন। পদোন্নতি পেতেও বিশেষ কাঠখড় পুড়াতে হয় না।
  • যে সকল জাতক-জাতিকার আঙুল নরম প্রকৃতির হয়, তাঁরা রাজনীতিতে খুব ভাল নাম করেন বলে জানাচ্ছে শাস্ত্র। সমাজে এঁদের খুব নামডাক হয়। রাজনীতির জগতে এঁরা প্রচুর উন্নতি করতে পারেন।
  • যাঁদের আঙুল শক্ত প্রকৃতির হয়, তাঁরা অভিনয়জগতে প্রচুর নাম করতে পারেন। মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন এমন কাজেও এঁদের দারুণ উন্নতি হয়। এই সকল জাতক-জাতিকার বিবাহিত জীবনও অত্যন্ত সুখের হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement