Lucky Colour for Zodiac Signs

রকমারি রঙের আবির দেখে ভিরমি খেয়ে যাচ্ছেন? দোলের রং বাছুন রাশি মেনে, জীবন সফলতার রঙে রঙিন হয়ে উঠবে

রং যে কোনও ব্যক্তির জীবনে বিভিন্ন ভাবে শুভ বা অশুভ প্রভাব ফেলে তা বলার অপেক্ষা রাখেনা। শুভ রঙের উৎসবে রং যদি রাশি অনুযায়ী ব্যবহার করা হয়, তবে উৎসব হয়ে উঠবে আরও রঙিন এবং আনন্দমুখর।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সব উৎসবেরই একাধিক দিক থাকে। দোল উৎসবের ধর্মীয় দিক যেমন আছে, তেমনই সামাজিক দিকও রয়েছে। একে অপরকে রং-আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে পরস্পরের জীবন রঙিন হয়ে উঠুক এই শুভ কামনা করাই এই উৎসবের উদ্দেশ্য। আগামী ৩ মার্চ, পূর্ণিমা তিথিতে বাংলা তথা সমগ্র ভারত মেতে উঠবে বসন্ত উৎসবে। বসন্তের উৎসবকে দোল বা হোলি যে নামেই ডাকা হোক, আসলে তা রঙে রাঙিয়ে দেওয়া এবং নিজেকে নানান রঙে রাঙিয়ে নেওয়ার উৎসব।

Advertisement

রং যে কোনও ব্যক্তির জীবনে বিভিন্ন ভাবে শুভ বা অশুভ প্রভাব ফেলে তা বলার অপেক্ষা রাখে না। শুভ রঙের উৎসবে রং যদি রাশি অনুযায়ী ব্যবহার করা হয়, তবে উৎসব হয়ে উঠবে আরও রঙিন এবং আনন্দমুখর। জীবনে বয়ে আনবে শুভ কর্মশক্তিও।

কোন রাশি বা লগ্নের জন্য কোন রং শুভ?

Advertisement

মেষ: মেষ রাশি বা মেষ লগ্নের জাতক-জাতিকাগণ লাল এবং হলুদ রঙে বসন্ত উৎসবে মেতে উঠুন।

বৃষ: গোলাপি, সবুজ এবং নীল রঙে বৃষ রাশি ও লগ্নের জাতক-জাতিকারা এই বছর বসন্ত উৎসবে নিজেদের রাঙিয়ে দিন।

মিথুন: চলতি বছরের দোল মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিদের সবুজ এবং নীল রং ব্যবহার করা শুভ হবে।

কর্কট: কর্কট রাশি বা লগ্নের জাতক-জাতিকারা হলুদ এবং লাল রং ব্যবহার করুন। হলুদ এবং লাল রং কর্কট রাশির জন্য শুভ।

সিংহ: এই বছরের দোল উৎসব সিংহ রাশি বা লগ্নের জাতক-জাতিকাদের লাল এবং হলুদ রং দিয়ে খেলা শুভ হবে।

কন্যা: সবুজ এবং গোলাপি রং ব্যবহারে কন্যা জাতক-জাতিকারা শুভ ফল পাবেন।

তুলা: তুলা রাশি বা লগ্নের জাতক-জাতিকাগণ গোলাপি, সবুজ এবং নীল রঙে নিজেদের রাঙিয়ে দিন। শুভ ফল পাবেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য লাল এবং হলুদ রং বিশেষ শুভ।

ধনু: লাল এবং হলুদ রং ধনু জাতক-জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে।

মকর: নীল, সবুজ এবং গোলাপি রঙে মকর রাশি ও লগ্নের ব্যক্তিরা দোল উৎসবকে রাঙিয়ে তুলুন।

কুম্ভ: কুম্ভ রাশি এবং লগ্নের জাতক-জাতিকারা মেতে উঠুন নীল, সবুজ এবং গোলাপি রঙে।

মীন: মীন রাশি বা লগ্নের জন্য লাল এবং হলুদ রং শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement