Duststorm in Rajasthan

৩০ মিনিট ধরে তাণ্ডব! ঘণ্টায় ৭০ কিমি বেগে ধুলোঝড়ে লন্ডভন্ড রাজস্থানের পাঁচ জেলা, দৃশ্যমানতা নামল শূন্যে

ধুলোঝড়ের তাণ্ডব চলেছে চুরু, হনুমানগড়, বীকানের এবং সীকরেও। দিনের আলোতে অন্ধকার নেমে আসে।মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন রাজস্থানের বিভিন্ন জেলায় পশ্চিম ঝঞ্ঝার কারণে ধুলোঝড়ের তাণ্ডব চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:২৩
Share:

ধুলোঝড়ে ঢাকা পড়ল বিকানেরের বিস্তীর্ণ এলাকা। ছবি: সংগৃহীত।

বিশাল ধুলোর ‘মেঘে’ ঢাকা পড়ে গেল রাজস্থানের সীমানাবর্তী জেলা শ্রীগঙ্গানগর। মাত্র আধ ঘণ্টার ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড শহরের বিস্তীর্ণ এলাকা। এই ধরনের দৃশ্য হলিউডের ঝড়ের কোনও ছবিতে দেখা যায়। কিন্তু বাস্তবে দেখা গেল রাজস্থানে। দৈত্যাকার ধুলোর ঝড় এগিয়ে আসছিল শ্রীগঙ্গানগরের দিকে। মুহূর্তের মধ্যে শহরের বিস্তীর্ণ অংশ সেই ধুলোঝড়ে ঢাকা পড়ে যায়।

Advertisement

জানা গিয়েছে, শনিবার আচমকা এই ধুলোঝড়ে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে। রাস্তাঘাটে যান চলাচল থমকে যায়। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে সেই ঝড় বয়ে যায় শ্রীগঙ্গানগরের উপর দিয়ে। গত কয়েক দিন ধরেই রাজস্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছিল। ৪৫ ডিগ্রিও ছাড়িয়ে যায় শুক্রবার। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। ফলে আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও নামতে পারে। তার পরই শনিবার প্রবল ঝড়ের তাণ্ডব চলে শ্রীগঙ্গানগর-সহ বেশ কয়েকটি জেলায়।

শুধু শ্রীগঙ্গানগরই নয়, ধুলোঝড়ের তাণ্ডব চলেছে চুরু, হনুমানগড়, বিকানের এবং সীকরেও। দিনের আলোয় অন্ধকার নেমে আসে।মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন রাজস্থানের বিভিন্ন জেলায় পশ্চিম ঝঞ্ঝার কারণে ধুলোঝড়ের তাণ্ডব চলবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বেশ কিছু জেলায় ঝড় এবং বৃষ্টি হয়। জয়পুর, অজমের, ভরতপুর, কোটা, জোধপুর এবং উদয়পুরে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় হয়। আবহাওয়া দফতর শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে কিছু কিছু অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement