Total Lunar Eclipse 2026

চন্দ্রগ্রহণের দিন শুদ্ধ মনে দান করলে ভাগ্যের গ্রহণ কাটানো সম্ভব! কোন জিনিস দান করা যেতে পারে? শুভ সময় কখন?

ধর্মীয় রীতি অনুযায়ী, গ্রহণের দিন বিশেষ কিছু জিনিস দান করা শ্রেয়। এর ফলে নানা বাধা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যাওয়া সম্ভব হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

৩ মার্চ ২০২৬, মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের আকাশে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা স্বল্প হলেও রয়েছে। পুরোটাই নির্ভর করছে গ্রহণ চলাকালীন রাত নামবে কি না তার উপর। হিন্দু ধর্মের লোকজনের কাছে যে কোনও গ্রহণের মাহাত্ম্য বিশেষ। গ্রহণ চলাকালীন আমাদের মধ্যে নানা উপায় পালনের রীতি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহণকালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। সেই কারণে এই সময় খাবারে তুলসীপাতা দিয়ে রাখতে বলা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, গ্রহণের দিন বিশেষ কিছু জিনিস দান করা শ্রেয়। এর ফলে নানা বাধা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যাওয়া সম্ভব হয়। চন্দ্রগ্রহণের দিন কী দান করবেন, জেনে নিন।

Advertisement

চন্দ্রগ্রহণের দিন কোন জিনিসগুলি দান করা শুভ?

সাদা রঙের জিনিস: চন্দ্রগ্রহণের দিন সাদা রঙের যে কোনও জিনিস দান করতে পারেন। চাঁদের সঙ্গে যেহেতু সাদার সম্পর্ক রয়েছে তাই এই বিশেষ দিনে সাদা রঙের যে কোনও জিনিস দান করলেই জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় বলে বিশ্বাস। দুধ, দই, চিনি, সাদা পোশাক প্রভৃতি দান করা যেতে পারে।

Advertisement

খাবার: যে কোনও খাদ্যসামগ্রী চন্দ্রগ্রহণের দিন দান করতে পারেন। চাল, ডাল, সব্জি, ফলমূল প্রভৃতি যে কোনও খাদ্যবস্তু সাধ্যমতো দান করা যেতে পারে।

ব্যবহার্য সামগ্রী: মানুষের দৈনন্দিন কাজে লাগে এমন কোনও জিনিস গরিব-দুঃখীদের মধ্যে দান করতে পারেন। জামাকাপড়, জুতো, অ্যালুমিনিয়মের বাসন, গামছা প্রভৃতি দান করা যেতে পারে।

দান করার শুভ সময় কখন এবং কী নিয়ম মানতে হবে?

গ্রহণের দিন দান করা শুভ হলেও গ্রহণ চলাকালীন দানকার্য করা যাবে না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে শুদ্ধ বসন পরতে হবে। তার পর সাধ্যমতো জিনিস দান করা যেতে পারে। তবে সেটি নিয়ে বড়াই করা বা কোনও স্বার্থসিদ্ধির উদ্দেশ্য মনে নিয়ে দান করলে ফলপ্রাপ্তি ঘটবে না। শুদ্ধ মনে দান করা আবশ্যিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement