Aadhar Link

আধার সংযোগ নেই, দীর্ঘ প্রতীক্ষা ব্যাঙ্কে

চিন্তিত গ্রাহকেরা আধার লিঙ্ক সংযোগের বিশেষ ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

অমিতাভ বিশ্বাস

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২৩:৪১
Share:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে মাথায় হাত। আধার সংযোগ নেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সরকারি নির্দেশিকা অনুসারে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মিলবে কিনা শুরু হয়েছো উৎকণ্ঠা। এ দিকে, ব্যাঙ্ক ও অনলাইন দোকানে পা ফেলার জায়গা নেই। চিন্তিত গ্রাহকেরা আধার লিঙ্ক সংযোগের বিশেষ ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

আধার সংযোগ না থাকায় সমস্যায় পড়েছেন করিমপুরের অভয়পুর গ্রামের সফেরা বিবিও। তিনি বলেন, ‘‘অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেলার নতুন নির্দেশিকা জানতে পেরে স্থানীয় একটি অনলাইনে দোকানে আমার অ্যাকাউন্ট চেক করতে গিয়েছিলাম। কিন্তু দেখলাম, আমার অ্যাকাউন্টে আধারের সংযোগ নেই। এখন নতুন করে কেওয়াইসি করতে হবে। কিন্তু আমি প্রত্যেক মাসে লক্ষীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টের মাধ্যমে পেতাম। এখন যা ব্যাঙ্কে ভিড় তাতে কেওয়াইসি-সহ অন্যান্য কাজ করা খুবই সমস্যার।’’

থানার পাড়ার শেফালী মণ্ডল বলেন, ‘‘খোঁজ নিয়ে জানতে পারি আমারও আধার সংযোগ নেই। কিন্তু এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা মিলছিল। সামনের মাসের টাকা যদি না পাই তাহলে সমস্যায় পড়ে যাব। প্রশাসনের পক্ষ থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে অনেকেই উপকৃত হতেন।’’

করিমপুর জামতলা মোড়ের এক অনলাইন ব্যবসায়ী বিক্রম মণ্ডল বলেন, ‘‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় আধার, ভোটার, কার্ড দিয়ে খোলা হয়েছে বলে সবার ধারনা সব ঠিক আছে। কিন্তু সরকারি সুবিধা পেতে গেলে এটা আলাদা ভাবে ব্যাঙ্কে জানাতে হয়, যার নাম ডিভিটি লিঙ্ক। এটা অনেকেরই অজানা। তাই অনেকেই সমস্যায় পড়ে এখন ব্যাঙ্কে ভিড় করছেন।’’ এ ব্যাপারে করিমপুর ২ ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, ‘‘সরকারের নির্দেশিকা ছাড়া আমার কিছু করার নেই। তবে সাধারন মানুষের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন