Mithun Sankranti 2026

মিথুন সংক্রান্তিতে সূর্যের আরাধনায় ঘটে চমক! কবে পড়ছে সেই বিশেষ দিন? কী উপায়ে করতে হবে রবির পুজো?

চলতি মাসেই সূর্য মিথুনে প্রবেশ করবে। সেই দিনটি পালিত হবে মিথুন সংক্রান্তি হিসাবে। এই দিন বিশেষ কিছু নিয়ম পালনের এবং সূর্যের আরাধনা করার বিশেষ গুরুত্ব রয়েছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৭:৫৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সূর্য যে দিন মিথুন রাশিতে প্রবেশ করে সেই দিনটিকে বলা হয় মিথুন সংক্রান্তি। সূর্য দ্রুত গতির গ্রহ। যে কোনও রাশিতে সূর্য কমবেশি এক মাস অবস্থান করে। বর্তমানে সে বৃষ রাশিতে রয়েছে। চলতি মাসেই সূর্য মিথুনে প্রবেশ করবে। সেই দিনটি পালিত হবে মিথুন সংক্রান্তি হিসাবে। এই দিন বিশেষ কিছু নিয়ম পালনের এবং সূর্যের আরাধনা করার বিশেষ গুরুত্ব রয়েছে।

Advertisement

কবে পড়ছে মিথুন সংক্রান্তি?

১৫ জুন সূর্য বৃষ রাশি ছেড়ে পরবর্তী রাশি মিথুনে প্রবেশ করবে। এই দিনটি পালিত হবে মিথুন সংক্রান্তি হিসাবে।

Advertisement

শুভ সময়:

১৫ জুন দুপুর ১২টা ৫৮ মিনিটে বৃষ রাশি ছেড়ে মিথুনে প্রবেশ করবে। তখন থেকে শুরু হবে শুভ সময়কাল, যা স্থায়ী হবে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত। এ ছাড়াও চলতি বছর মিথুন সংক্রান্তিতে সৃষ্টি হচ্ছে মহা পুণ্যকাল। সেটি স্থায়ী হবে দুপুর ৩টে ১৯ পর্যন্ত।

উপায়:

  • বিশেষ এই দিনে সূর্যকে লাল চন্দন, কুমকুম, ফুল এবং চাল অর্পণ করুন। এর ফলে পেশাজীবনে উন্নতি করতে পারবেন। ব্যবসার পথে আসা সমস্ত বাধা দূর হয়। চাকরিতে উন্নতির মুখ দেখা যায়। শরীর-স্বাস্থ্যও ভাল থাকে।
  • মন শান্ত করতে এবং আটকে থাকা সমস্ত কাজ বার করে আনতে বিশেষ এই দিনে সূর্যের মন্ত্র জপ করুন।
  • বিশেষ এই তিথিতে ছাতা, চাল, গম, সুতির পোশাক প্রভৃতি জিনিস দান করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement