Vastu tips for Kitchen

ফল-সব্জি মেঝেতে রাখেন? হতে পারে বাস্তুদোষ, লক্ষ্মীছাড়াও হতে পারেন! জেনে নিন বাজারের থলে রাখার সঠিক নিয়ম

যেহেতু রান্নাঘরে আগুনের ব্যবহার হয়, তাই এটি সরাসরি আমাদের জীবনীশক্তিকে প্রভাবিত করে বলে মনে করা হয়। বিশেষ এই স্থানে কোনও ভাবে নেতিবাচক শক্তির প্রভাব পড়লে অমঙ্গল সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়ে যায়। সে কারণে রান্নাঘরের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষবিদেরা। এর মধ্যে সঠিক উপায়ে ফল-সব্জি রাখার কথাও বলা হয়েছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৬:৪৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি কোণ এবং সে দিকে কী জিনিস রাখা ঠিক হবে, তাকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক একই ভাবে রান্নাঘরে ফল বা সব্জি রাখার ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দিয়ে থাকেন বাস্তুবিদেরা। কেননা, এর উপরেও বাড়ির সদস্যদের শারীরিক এবং মানসিক সুস্থতা অনেকটাই নির্ভর করে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে রান্নাঘর অন্যতম।

Advertisement

বাস্তু মেনে শুধু বাড়ির অগ্নিকোণেই (দক্ষিণ-পূর্ব দিক) রান্নাঘর রাখলে হবে না, মানতে হবে আরও কিছু বিধি। যেহেতু রান্নাঘরে আগুনের ব্যবহার হয়, তাই এটি সরাসরি আমাদের জীবনীশক্তিকে প্রভাবিত করে বলে মনে করা হয়। বিশেষ এই স্থানে কোনও ভাবে নেতিবাচক শক্তির প্রভাব পড়লে অমঙ্গল সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়ে যায়। সে কারণে রান্নাঘরের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষবিদেরা। এর মধ্যে সঠিক উপায়ে ফল-সব্জি রাখার কথাও বলা হয়েছে। জেনে নিন সেগুলি কী কী?

  • বাজারের জন্য শক্তপোক্ত থলে ব্যবহার করুন। কোনও কমজোরি থলে নিলে, তা যদি বাজারের ভারে রাস্তাতেই ছিঁড়ে পড়ে, তা অত্যন্ত অশুভ বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। এতে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দেখা যেতে পারে।
Advertisement
  • বাইরের জুতো পরেই রান্নাঘরে ঢুকে পড়বেন না। রান্নাঘর হল অগ্নিদেবতার স্থান। জুতো পরে সেই জায়গায় ঢুকলে তাঁকে অপমান করা হয় বলে মনে করা হয়।
  • বাজার থেকে এসে অনেকেই যেমন-তেমন ভাবে মেঝের উপরেই রেখে দেন সব্জির থলে। এর ফলে সব্জিপাতি এ দিক-ও দিক ছড়িয়ে পড়ে রান্নাঘর অগোছালো হয়। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বলে মনে করা হয়। বাজার থেকে সব্জি আনার পর সেগুলিকে ভাল ভাবে ধুয়ে, পরিষ্কার করে কোনও টেবিলের উপর রাখুন। যদি বেশি পরিমাণে এনে থাকেন তবে জল শুকোনোর পরে ফ্রিজে তুলে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement