Foot Shape Personality Test
পা দিয়ে যায় মানুষ চেনা! কোন ব্যক্তির পায়ের আঙুল কেমন সারিতে সাজানো তা বিচারে বলে দেওয়া যায় চরিত্রের নানা দিক
আলাদা আলাদা মানুষের পায়ের আকৃতি হয় বিভিন্ন। শাস্ত্র জানাচ্ছে এর নেপথ্যেও রয়েছে নানা কারণ। এক জন ব্যক্তিরা পায়ের আকৃতির বিচার করে তাঁর সম্বন্ধে নানা গোপন বিষয়ের হদিস দেওয়া সম্ভব।
জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হস্তরেখাবিদ্যা। হস্তরেখাবিদ্যায়
যে কেবল হাতের রেখার বিচার করা হয় তা নয়। শরীরের বিভিন্ন অংশের গঠন, আকৃতি প্রভৃতি
বিচার করে এর সাহায্যে নানা জিনিস বলে দেওয়া যায়। বিশেষ করে এক জন মানুষের
ব্যক্তিত্বের গোপন দিকগুলি হস্তরেখাবিদ্যার সাহায্যে তুলে ধরা সম্ভব। আলাদা আলাদা
মানুষের পায়ের আকৃতি হয় বিভিন্ন। শাস্ত্র জানাচ্ছে এর নেপথ্যেও রয়েছে নানা কারণ।
এক জন ব্যক্তির পায়ের আকৃতির বিচার করে তাঁর সম্বন্ধে নানা গোপন বিষয়ের হদিস দেওয়া সম্ভব। জেনে নিন, পায়ের আকৃতি অনুযায়ী আপনি কেমন প্রকৃতির মানুষ।
- যে সকল ব্যক্তির পায়ের প্রথম তিনটি আঙুল প্রায় সমান আকৃতির,
তাঁরা অত্যন্ত সামাজিক ও মিশুকে হন। এঁরা সকলের সঙ্গে মিশতে ও কথা বলতে খুব পছন্দ
করেন। কর্মক্ষেত্র হোক বা বাড়ি, সব জায়গায় এঁরা সকলকে মাতিয়ে রাখেন। এই সকল
ব্যক্তি আত্মবিশ্বাসী হন। সর্বদা পজ়িটিভ চিন্তা করতে পছন্দ করেন। এঁদের কাজ
করার নিজস্ব ধরন হয়। অপরকে অনুসরণ করে কিছু করতে এঁরা পছন্দ করেন না। নেতৃত্বদানের ক্ষমতা থাকে। ঝুঁকিপূর্ণ কাজ করতে কখনও পিছপা হন না। যে কোনও কাজ দক্ষতার
সঙ্গে করতে ভালবাসেন। তাই সফলতা প্রাপ্তিতেও এঁদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়
না।
- পায়ের পাঁচটি আঙুলের আকৃতিই যাঁদের প্রায় সমান হয়, তাঁরা
অত্যন্ত বাস্তববাদী হন। এঁদের দায়িত্বজ্ঞান হয় প্রশংসনীয়। যে কোনও কাজ এঁরা
নিপুণতার সঙ্গে করে থাকেন। যে কাজের দায়ভার এঁরা এক বার নেন, সেটা সুষ্ঠু ভাবে
সম্পন্ন না করা পর্যন্ত ক্ষান্ত হন না। এই সকল জাতক-জাতিকা সময়ের কাজ সময়ে
করতে ভালবাসেন। অলসতায় ভর করে জীবন কাটানো এঁদের মোটে পছন্দ নয়। এঁদের বাচনক্ষমতাও
খুব ভাল হয়। সহজেই বন্ধু বানিয়ে ফেলতে পারেন। যে কোনও দরকারে অপরের পাশে দাঁড়ান। এঁরা
জীবনে প্রচুর সফলতা লাভ করলেও সে সম্বন্ধে বড়াই করা পছন্দ করেন না। এ সকল
মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।
- যে সকল জাতক-জাতিকার পায়ের প্রথম আঙুলের তুলনায় দ্বিতীয়
আঙুল বেশি বড় হয় এবং বাকি আঙুলগুলির মধ্যেও দ্বিতীয় আঙুলটিই সবচেয়ে বড় হয়, তাঁরা
অত্যন্ত সৃজনশীল প্রকৃতির হন। এঁদের কর্মক্ষমতা হয় চোখে পড়ার মতো। সর্বদা নতুন ধরনের কাজ করতে ভালবাসেন। নিজেকে ধরাবাঁধা ছকে আটকে রাখা এঁদের পছন্দ নয়। এঁরা
স্বাধীনচেতা হন। নিজের কাজ নিজের মতো করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে অপরের
সঙ্গে মিশতে যে পছন্দ করেন না তা নয়। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলাও এঁদের চরিত্রেরই
অংশ। এঁরা অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকেন।
- যাঁদের পায়ের এক একটি আঙুল এক এক আকৃতির হয়, বিশেষত প্রথম
আঙুলটি সবচেয়ে বড় এবং পরেরগুলো ছোট হয়, তাঁরা অত্যন্ত বিশ্বস্ত হন। এঁদের চোখ
বুজে বিশ্বাস করা যায়। এঁদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়। আশপাশের মানুষেরা
সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হয়ে যান। এই সকল মানুষের জেদ হয় অত্যন্ত বেশি। এঁরা জেদের
বশে যা কিছু করে ফেলতে পারেন। মতামত পোষণে এঁরা কখনও ভয় পান না। উচ্চাকাঙ্ক্ষী হন।
নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা কিছু করতে সদা প্রস্তুত থাকেন এঁরা।