Vastu Wall Colors for Living Room

সম্পর্কে উষ্ণতা বাড়বে বসার ঘরের দেওয়ালের রং বদলালে, উপচে পড়বে অর্থও, বাস্তুমতে কোন রঙে মিলবে সমৃদ্ধি?

বসার ঘর বাড়ির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা। বাস্তুমতে মনে করা হয়, বসার ঘরের পরিবেশ পরিবারের সদস্যদের মেজাজ, ইতিবাচক মনোভাব, এমনকি সার্বিক ভাবে তাঁদের জীবনকে আরও উন্নত করতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১০:৫৯
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বসার ঘর হল বাড়ির এমন একটি জায়গা যেখানে পরিবারের সকলে একসঙ্গে সময় কাটান এবং অতিথিরা আসেন। তাই এই ঘরের শক্তির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বসার ঘরের দেওয়ালে সঠিক রং ব্যবহার করলে মানসিক শান্তি, আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সম্পর্কে উন্নতি ঘটে। বাস্তুমতে বসার ঘরের দেওয়ালে কোন রং পরিবারে কী কী পরিবর্তন আনে তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

সাদা

সাদা হল পবিত্রতা, শান্তি এবং স্বচ্ছতার প্রতীক। বসার ঘরে সাদা রং ব্যবহার করলে ঘরের পরিবেশ শান্ত থাকে। এটি মানসিক চাপ ও ক্লান্তি দূর করে মনকে সতেজ রাখে এবং ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটায়।

Advertisement

হালকা নীল

নীল রং শান্ত সমুদ্র বা বিশাল আকাশের প্রতীক, যা প্রশান্তি ও স্থায়িত্ব নির্দেশ করে। বসার ঘরে হালকা নীল রং ব্যবহার করলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া ভাল হয়। এটি ঘরের ভিতরের যে কোনও ধরনের উত্তেজনা বা ঝগড়া-বিবাদ কমিয়ে শান্তি বজায় রাখতে সাহায্য করে।

হালকা সবুজ

সবুজ হল প্রকৃতি, বৃদ্ধি, নিরাময় এবং সমৃদ্ধির প্রতীক। বাস্তুমতে, হালকা সবুজ রং ঘরের সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এটি মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং পরিবারে নতুন সুযোগ ও আর্থিক বৃদ্ধির পথ সুগম করে।

হলুদ অথবা ঘিয়ে

হলুদ রং হল জ্ঞান, আনন্দ, ইতিবাচকতা এবং আশার প্রতীক। বসার ঘরে হালকা হলুদ বা ঘিয়ে রং ব্যবহার করলে ঘরের পরিবেশ প্রাণবন্ত ও উৎসবমুখর থাকে। এটি পরিবারের সদস্যদের বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সম্পর্কে উষ্ণতা আনে।

হালকা গোলাপি

গোলাপি হল ভালবাসা, স্নেহ এবং বন্ধুত্বের প্রতীক। যদি পরিবারের সদস্যদের মধ্যে অথবা দম্পতির মধ্যে প্রায়ই ভুল বোঝাবুঝি হয়, তবে বসার ঘরে হালকা গোলাপি রঙের ছোঁয়া ব্যবহার করা শুভ। এটি সম্পর্কে মধুরতা আনে এবং একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করে।

তা ছাড়া বসার ঘরটি বাড়ির কোন দিকে অবস্থিত বাস্তুমতে তার উপর ভিত্তি করে নির্দিষ্ট রং বাছাই করলে উপকার পাওয়া যায়। বসার ঘরের অবস্থান উত্তর দিকে হলে সেই ঘরের দেওয়ালে হালকা নীল, সবুজ বা সাদা রং ব্যবহার করা যেতে পারে। মনে করা হয়, এই রংগুলি উত্তর দিকের বসার ঘরের দেওয়ালে ব্যবহার করলে তা আর্থিক উন্নতির জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করে।

বসার ঘর পূর্ব দিকে হলে সেই ঘরের দেওয়ালে হালকা সবুজ বা সাদা রং ব্যবহার করা যেতে পারে। মনে করা হয়, এই রংগুলি পূর্ব দিকের বসার ঘরের দেওয়ালে ব্যবহার করলে তা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগ ও সম্মান বৃদ্ধি করে। বসার ঘরের অবস্থান পশ্চিম দিকে হলে সেই ঘরের দেওয়ালে সাদা, রুপালি অথবা হালকা ধূসর রং ব্যবহার করা যেতে পারে। বসার ঘর বাড়ির দক্ষিণ দিকে হলে সেই ঘরে হালকা লাল বা পিচ রং ব্যবহার করা শুভ বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement