কোনও গ্রহ শুভ বা অশুভ তা নির্ভুল ভাবে জানতে কোষ্ঠী বা
হস্তরেখা খুব ভাল ভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। যাঁরা কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণ করাতে পারছেন
না, তাঁরা সংখ্যাতত্ত্বের
সাহায্যে জানতে পারেন। এই বিষয়টি কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণের মতো তেমন নিখুঁত না হলেও বিষয়টি একেবারে ভুলও নয়।
যাঁরা নিজেদের উপর কোন গ্রহের শুভ বা অশুভ প্রভাব
রয়েছে
জানেন না, তাঁরা জন্মতারিখ অনুযায়ী সেটি জেনে নিতে পারেন। জন্মতারিখ
অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের শুভ প্রভাবে প্রভাবিত হন। যে গ্রহের
শুভ প্রভাবে প্রভাবিত হন সেই গ্রহের শত্রু গ্রহের অশুভ প্রভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে অধিকাংশ ক্ষেত্রে।
- ১, ১০, ১৯,
২৮ তারিখে জন্ম হলে ব্যক্তি রবির প্রভাবে প্রভাবিত হন। শনি এবং
রাহু গ্রহের থেকে সচেতন থাকা উচিত।
- ২, ১১, ২০, ২৯ তারিখে জন্ম হলে ব্যক্তি চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন। বুধ এবং রাহু গ্রহের থেকে সচেতন থাকা উচিত।
- ৩, ১২, ২১,
৩০ তারিখে জন্ম হলে ব্যক্তি বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। শনি
গ্রহের থেকে সচেতন থাকা উচিত।
- ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্ম হলে ব্যক্তি রাহুর প্রভাবে প্রভাবিত হন। রবি ও চন্দ্রের থেকে সচেতন থাকা উচিত।
- ৫, ১৪, ২৩
তারিখে জন্ম হলে ব্যক্তি বুধের প্রভাবে প্রভাবিত হন। চন্দ্রের থেকে সচেতন থাকা
উচিত।
- ৬, ১৫, ২৪
তারিখে জন্ম হলে ব্যক্তি শুক্রের প্রভাবে প্রভাবিত হন। মঙ্গলের থেকে সচেতন থাকা
উচিত।
- ৭, ১৬, ২৫
তারিখে জন্ম হলে ব্যক্তি কেতুর প্রভাবে প্রভাবিত হন। শনি গ্রহের থেকে সচেতন থাকা
উচিত।
- ৮, ১৭, ২৬
তারিখে জন্ম হলে ব্যক্তি শনির প্রভাবে প্রভাবিত হন। রবি গ্রহের থেকে সচেতন থাকা
উচিত।
- ৯, ১৮, ২৭
তারিখে জন্ম হলে ব্যক্তি মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন। শনি এবং রাহু গ্রহের থেকে সচেতন থাকা উচিত।