ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
২ জুন রাশি বদলেছে বৃহস্পতি। মিথুন রাশি ছেড়ে কর্কটে প্রবেশ করেছে দেবগুরু। শাস্ত্রমতে বৃহস্পতি ধীর গতির গ্রহ। যে কোনও ধীর গতির গ্রহ যেহেতু কোনও রাশিতে দীর্ঘ দিন স্থায়ী হয়, তাই তাদের ফলদানের ক্ষমতাও দ্রুত গতির গ্রহদের তুলনায় বেশি হয়। সেই কারণে বলা যেতে পারে যে, বৃহস্পতির ফলদানের ক্ষমতা দ্রুত গতির গ্রহদের তুলনায় বেশি।
শাস্ত্রমতে বৃহস্পতি শুভ গ্রহ। এই গ্রহের সঙ্গে কর্মক্ষেত্র, ধনসম্পদ প্রভৃতির সম্পর্ক রয়েছে। বৃহস্পতির সঙ্গে হলুদ রঙেরও সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। সেই কারণে বৃহস্পতির কৃপা পেতে জ্যোতিষবিদেরা হলুদ রঙের জামাকাপড় বেশি পরার নিদান দিয়ে থাকেন। তবে একই রঙের জামা তো আর প্রতি দিন পরা যায় না। বর্তমানে বৃহস্পতি কর্কটে আছে বলে প্রায় সমস্ত রাশির জীবনেই কিছু না কিছু শুভ পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই প্রভাবের মাত্রা দৃঢ় করতে হাতে বাঁধা যেতে পারে হলুদ রঙের সুতো।
হিন্দু ধর্মে হাতে নানা রঙের সুতো বাঁধার চল রয়েছে। বেশির ভাগ মন্দির থেকেই নানা রঙের পবিত্র সুতো বাঁধতে দেওয়া হয়। লাল, কালো বিভিন্ন বর্ণের পবিত্র সুতো হাতে বাঁধার চল রয়েছে। পৃথক বর্ণের সুতোর সঙ্গে সম্পর্ক রয়েছে ভিন্ন গ্রহের। হলুদ সুতোর সঙ্গে সম্পর্কিত বৃহস্পতি এবং শ্রীবিষ্ণু। দেবগুরুর কৃপা পেতে এই সময় কী উপায়ে হলুদ রঙের সুতো বাঁধবেন, জেনে নিন।
হলুদ সুতো বাঁধার নিয়ম:
বাজার থেকে হলুদ রঙের সুতো কিনে আনুন। একটু মোটা সুতো কিনতে পারলে ভাল হয়। পাতলা সুতো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ বার সেই সুতোকে পবিত্র করার পালা। গঙ্গাজলে ভিজিয়ে রাখুন এবং সেটিতে তুলসীপাতা দিন। তার পর সেই সুতোকে রোদে শুকিয়ে নিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিন। বৃহস্পতিবার সকালে স্নান করে বিষ্ণুমন্ত্র জপের পর হাতে সেই সুতো বেঁধে নিন। ২১ দিন অন্তর পুরনো সুতো খুলে পুনরায় নতুন সুতো বাঁধতে হবে।
উপকারিতা: