শিল্পে উৎপাদন কমলো ০.৭ শতাংশ

জুলাইয়ের পরে অগস্টেও সরাসরি কমলো শিল্পোৎপাদন। এই নিয়ে টানা দু’মাস। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, অগস্টে শিল্পোৎপাদন সরাসরি কমেছে ০.৭%।

Advertisement
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০১:২০
Share:

জুলাইয়ের পরে অগস্টেও সরাসরি কমলো শিল্পোৎপাদন। এই নিয়ে টানা দু’মাস। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, অগস্টে শিল্পোৎপাদন সরাসরি কমেছে ০.৭%। জুলাইতে তা কমেছিল ২.৫% (সংশোধিত), যা তার আগের আট মাসের মধ্যে সর্বনিম্ন। মূলত উৎপাদন শিল্প ও মূলধনী পণ্যের উৎপাদন ধাক্কা খেয়েছে অগস্টে। খনি শিল্পেও উৎপাদন কমেছে ওই মাসে। প্রসঙ্গত, সার্বিক ভাবে শিল্পোৎপাদন সূচকের ক্ষেত্রে উৎপাদন শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিল্পোৎপাদনের মাপকাঠির ৭৫ শতাংশই নির্ভর করে উৎপাদন শিল্পের উপরে। গত বছরের তুলনায় এ বার এপ্রিল থেকে অগস্ট— এই পাঁচ মাসের ছবিটাও বেশ খারাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement