Iran-US Conflict

‘যেখানে রয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই থাকুন’! ট্রাম্পের হুমকির পরে ইরানে ভারতীয়দের পরামর্শ নয়াদিল্লির

তেহরানের ভারতীয় দূতাবাস নির্দেশিকায় আরও জানিয়েছে, যাঁরা দূতাবাসের ভাড়া করা হোটেলে রয়েছেন, তাঁদের আপাতত ঘরের ভিতরেই থাকতে হবে। সব সময় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০১:১২
Share:

হামলায় বিধ্বস্ত ইরান। — ফাইল চিত্র।

ইরানে যে ভারতীয়েরা যেখানে রয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই তাঁদের থাকতে বলল সে দেশের ভারতীয় দূতাবাস। এই নিয়ে মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে তারা। কয়েকটি হেল্পলাইন নম্বরও দিয়েছে। নির্দেশিকায় ইরানে বসবাসকারী ভারতীয়দের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। কোনও বৈদ্যুতিক বা সামরিক কেন্দ্র, বহুতলের উপরের তলায় যেতেও বারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন, মঙ্গলবার রাতেই একটি সভ্যতা ধ্বংস হবে। সেই আবহে নাগরিকদের সতর্ক করল ভারত।

Advertisement

তেহরানের ভারতীয় দূতাবাস নির্দেশিকায় আরও জানিয়েছে, যাঁরা দূতাবাসের ভাড়া করা হোটেলে রয়েছেন, তাঁদের আপাতত ঘরের ভিতরেই থাকতে হবে। সব সময় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। সরকারি তথ্যে নজর রাখতে হবে। দূতাবাসের আপৎকালীন নম্বর এবং ইমেল আইডিও দেওয়া হবে।

হরমুজ় প্রণালী খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টা (আমেরিকার সময় অনুযায়ী। ভারতীয় সময়ে বুধবার সকাল সাড়ে ৬টা)-র মধ্যে যদি ইরান তাদের কথা না শোনে, তবে তেহরানকে ‘নরকে’ পাঠানো হবে। ট্রাম্পের হুঁশিয়ারির পর এখনও হরমুজ় ‘অবরোধ’ করে রেখেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সময়সীমা শেষ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগে আবার সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের দাবি, তিনি এখনও আশাবাদী ‘ইতিবাচক’ কিছু ঘটতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement