BJP MLA East Bardhaman

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া তাদের খেলার মাঠ খুলে দিয়ে বির্তকে বিজেপি বিধায়ক

স্থানীয় কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন,“বিধায়ক জানেন না কোনটা তার এক্তিয়ারের মধ্যে আর কোনটা তার বাইরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০২:১৪
Share:

মাঠের দরজা খুলে দিচ্ছেন বিধায়ক। নিজস্ব চিত্র।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাঠের তালা খোলা নিয়ে এবার বির্তকে জড়ালেন বিজেপি বিধায়ক বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। এত বছর ধরে বন্ধ থাকা মোহনবাগান মাঠের তালা বিধায়ক কী ভাবে খুলে দিলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

Advertisement

সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মোহনবাগানের মাঠ বহু বছর ধরে বন্ধ ছিল। শনিবার বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে মাঠ বন্ধ থাকতে দেখেন তিনি। তখন তাঁর সঙ্গে থাকা কর্মীদের সেই মাঠ খুলে দেওয়ার নির্দেশ দেন। তাতেই বাধে গোলোযোগ।

স্থানীয় কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন,“বিধায়ক জানেন না কোনটা তার এক্তিয়ারের মধ্যে আর কোনটা তার বাইরে। তিনি রসিকতা করে বলেন, বাচ্চারা নতুন বই পেলে যেমন পাতা উল্টে উল্টে দেখে ঠিক তেমনি নতুন বিধায়ক প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন সঙ্গী নিয়ে গলায় মালা পরে।”

Advertisement

অন্য দিকে, বিজেপি বিধায়ক মৌমিতা বলেন, “মাঠ বন্ধ থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ বার থেকে শিশু হোক বা বয়স্ক সবাই এখানে আসতে পারবেন, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারবেন এবং খেলাধুলো করতে পারবেন।”

তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement