—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিজেপির পার্টি অফিস থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের নেড়োদিঘিতে। মৃতের নাম সফিক শেখ। খুনের অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, রাজ্যে সরকার পরিবর্তনের পরে সদ্য এই পার্টি অফিসের দখল নিয়েছিল বিজেপি। শনিবার সেই পার্টি অফিসেই মৃতদেহটি দেখতে পান স্থানীয়েরা।
সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধর করে ময়নাতদন্তে পাঠায়।
মৃতের বাবা ইদ্রিশ শেখের দাবি বেশ কয়েকদিন ধরে একটি জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছেল তাঁর ছেলের সঙ্গে। শুক্রবার গভীর রাতে কয়েকজন যুবক এসে তাঁকে শাসিয়ে দিয়ে যান। তারাঁ এই খুনের সঙ্গে জড়িত বলে দাবি তাঁর।
তবে এটি খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট জানায়নি পুলিশ প্রশাসন। তদন্তের স্বার্থে এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।