বিধায়কের নির্দেশ। নিজস্ব চিত্র।
ক্ষমতাসীন সরকারের কোনও সাংসদ, বিধায়ক বা প্রভাবশালী নেতার নাম করে টাকা আদায় করার ঘটনা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। তই সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নামে কেউ যাতে এই কাজ করতে না পারে তাঁর জন্য কড়া বার্তা পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক সৌমেন কার্ফার।
তিনি বলেন, “কেউ আমার নাম করে বা আমাদের দলের নেতা কিংবা আমার আত্মীয় পরিচয় দিয়ে কোনও হুমকি দিলে বা টাকা চাইলে তার দায়-দায়িত্ব আমার নয়। আমি কাউকে কোনও পঞ্চায়েত বা সরকারি দফতরের দায়িত্ব দিইনি।”
সাধারণ মানুষের উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন যে, এই ধরনের কোনও ঘটনা ঘটলে যেন দ্রুত তাঁকে জানানো হয়। অভিযোগ বা তথ্য পাঠানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেছেন তিনি।বিস্তারিত তথ্য লিখে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।