Traffic Rules Awareness Campaign

ট্র্যাফিক আইনের বিষয়ে মানুষকে সচেতন করতে, পথনিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের

বাইক চালকদের হেলমেট পরিয়ে এবং গাড়িচালকদের সিটবেল্ট ও যাবতীয় আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০২:৩৭
Share:

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। নিজস্ব চিত্র।

মানুষের জন্য আইন এবং সেই আইনকে মান্যতা দিতে সাধারণ মানুষকে ট্রাফিক আইনের বিষয় অবগত করতে রাস্তায় নামলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা।

Advertisement

কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় পথনিরাপত্তা আইনকে মান্যতা দেওয়ার উদ্দেশে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয় পুলিশের তরফে। সেখানে পথ চলতি মানুষ, বাইক আরোহী এবং গাড়ি চালকদের সচেতন করলেন পুলিশ সুপার। বাইক চালকদের হেলমেট পরিয়ে এবং গাড়িচালকদের সিটবেল্ট ও যাবতীয় আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “আইন সাধারন মানুষের জন্য, তাই প্রথমে তাঁদেরকে আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। প্রত্যেক গাড়ি চালকদের সচেতন করে বলা হচ্ছে আপনারা আইনকে মান্যতা দেবেন এবং নিয়ম অনুযায়ী মোটর সাইকেল, গাড়ি চালাবেন। এই সচেতনতা শিবিরের মাধ্যমে প্রত্যেককে সর্তক করা হচ্ছে যাতে তারা সম্পুর্ণ নিরাপদ ভাবে যাতায়াত করতে পারেন। এর প্রধান উদ্দেশ্য অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আইন প্রণয়নে সাধারণ মানুষকে সচেতন করা।”

Advertisement

সচেতনতা শিবিরের পাশাপাশি রাস্তায় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি ঘোষণাও করেন তিনি। তিনি বলেন, “রোদের তাপ যথেষ্ট, জেলার যে সমস্ত জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ কিছুটা হালকা সেখানে দুপুরের তীব্র রোদের তাপ থকে বাঁচতে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়াররা দু'ঘণ্টা বিরতি পাবেন।” এ ছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের সুবিধার্থে তাদের হাতে তাপ নিয়ন্ত্রণকারী ছাতা এবং রোদচশমা তুলে দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement