Vedanta Power Plant Explosion

ছত্তীসগঢ়ে বেদান্ত গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে মৃত বেড়ে ১১, আহত ২২, তদন্তের নির্দেশ দিল সরকার

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন এবং পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২৩:৪৬
Share:

বেদান্তের বিদ্যুৎকেন্দ্রে জ্বলছে আগুন। ছবি: সংগৃহীত।

ছত্তীসগড়ের সক্তী জেলায় বেদান্ত শিল্পগোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আহত ২২ জন শ্রমিক-কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। পুলিশের আশঙ্কা, আরও কিছু শ্রমিক বয়লার রুমের দুর্ঘটনাস্থলে আটকে পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন এবং পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর মঙ্গলবার রাতে বলেন, ‘‘চার জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, আর বাকি সাত জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’’

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই বিস্ফোরণকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে চিহ্নিত করে বলেন, ‘‘আমাদের সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে তদন্ত হবে এবং এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেদান্ত কর্তৃপক্ষের দাবি, তাঁরা সরাসরি বয়লার রুম পরিচালনা করতেন না। সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের সিংঘিতারাই প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেখানে আমাদের সাব-কন্ট্রাক্টর এনজিএসএল (এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড)-এর কর্মীরা কর্মরত ছিলেন। তাঁরাই ইউনিটটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতেন।’’ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছে বেদান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement