অন্ধ্রপ্রদেশে বাজ পড়ে মৃত ২০

বাজ পড়ে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, পূর্ব গোদাবরী, প্রকাশম এবং নেল্লোর জেলায় রবিবার কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে প্রকাশমে ৬, নেল্লোরে ৫, কৃষ্ণায় ৬ এবং গুন্টুর ও পূর্ব গোদাবরীতে চার জনের মৃত্যু হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৫
Share:

বাজ পড়ে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, পূর্ব গোদাবরী, প্রকাশম এবং নেল্লোর জেলায় রবিবার কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে প্রকাশমে ৬, নেল্লোরে ৫, কৃষ্ণায় ৪ এবং গুন্টুর ও পূর্ব গোদাবরীতে চার জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মাঠে কাজ করার সময় প্রকাশম জেলায় বাজ পড়ে মৃত্যু হয় দুই মহিলার। মৃত্যু হয় দুই কৃষক ও এক যুবকের।

কৃষ্ণা জেলায় মাঠে চাষ করার সময় এক মহিলা-সহ ৫ জনের মৃত্যু হয়। অল্পের জন্য রক্ষা পায় অন্ধ্রপ্রদেশের মহিলা ক্রিকেট দল। ওই সময় গুন্টুরের একটি স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মহিলা ক্রিকেটাররা।

Advertisement

রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। পুরো বিষয়টির উপর নজর রাখতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন।

বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ওই দিন অন্ধ্রের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি হয়। রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিন বৃষ্টি চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement