Provident Fund

পিএফে ৮.২৫% সুদ, এ মাসেই জমা অ্যাকাউন্টে

গত ২ মার্চ পিএফের অছি পরিষদের বৈঠকে ৮.২৫% হারে সুদ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তার পরে তা অনুমোদনের জন্য পাঠানো হয় অর্থ মন্ত্রকের কাছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

গত অর্থবর্ষের (২০২৫-২৬) জন্যও ৮.২৫% হারে সুদ পাবেন প্রভিডেন্ট ফান্ড বা পিএফের সদস্যেরা। বৃহস্পতিবার তাতে সিলমোহর দিয়েছে অর্থ মন্ত্রক। ফলে এ নিয়ে টানা তিন বছর পিএফে সুদ রইল একই। মন্ত্রক সূত্রের খবর, চলতি মাসেই প্রায় ৭ কোটি সদস্যের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে। যদিও এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলি। বাজারে জিনিসপত্রের দাম যে ভাবে বাড়ছে, তাতে ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে টানা তিন বছর সুদ বৃদ্ধি না পাওয়ায় সাধারণ কর্মীরাই অসুবিধার মুখে পড়বেন বলে তোপ দেগেছে তারা।

গত ২ মার্চ পিএফের অছি পরিষদের বৈঠকে ৮.২৫% হারে সুদ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তার পরে তা অনুমোদনের জন্য পাঠানো হয় অর্থ মন্ত্রকের কাছে। নিয়ম অনুযায়ী, পরিষদের প্রস্তাব মন্ত্রক অনুমোদন করার পরেই সেই টাকা সদস্যদের অ্যাকাউন্টে জমা পরে।

এ দিন সিটু-র সাধরান সম্পাদক তপন সেন বলেন, ‘‘পরিষদের বৈঠকে আমাদের প্রতিনিধি সুদ বৃদ্ধির সওয়াল করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর কথা মানা হয়নি। বিভিন্ন সংস্থায় কর্মরত সাধারণ কর্মীদের অর্থ দীর্ঘ মেয়াদে পিএফে জমা থাকে। সেখান থেকে অগ্রিম নেওয়ার ব্যাপারেও বহু কড়াকড়ি রয়েছে। দীর্ঘ মেয়াদে জমা থাকা টাকার উপরে তাই সুদের হার বেশি হওয়া উচিত। কিন্তু টানা তিন বছর তা পরিবর্তন না করাটা হতাশজনক।’’

একই সুরে বিষয়টির প্রতিবাদ করেছেন রাজ্য ইনটাকের সভাপতি কামারুজ্জামান কামার। তাঁর অভিযোগ, ‘‘অছি পরিষদে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা কার্যত সংখ্যালঘু। তাই তাঁরা শ্রমিক স্বার্থে কথা বললেও বহু সময়েই তা খারিজ হয়। দেখতে গেলে পিএফ-ই কর্মীদের একমাত্র সামাজিক সুরক্ষা প্রকল্প। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে তাতে জমা টাকায় সুদ না বাড়ানো দেখেই বোঝা যায় কেন্দ্র শ্রমিক স্বার্থ রক্ষা নিয়ে উদাসীন।’’

তবে এই সুদ ৮.২৫% অপরিবর্তিত রাখাকে স্বাগত জানিয়েছেন অছি পরিষদের সদস্য এবং টিইউসিসি-র সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি। যদিও তিনি বলছেন, ‘‘পরিষদের বৈঠকে সুদ ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৩৫% করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু জানানো হয়, পিএফের তহবিল থেকে যে আয় হয়েছে, তাতে এর বেশি দেওয়া সম্ভব নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন