CAG Report

খয়রাতি-ভর্তুকি বিপুল, ঘাটতির অনুদান বঙ্গকে

সিএজি জানিয়েছে, ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে রাজ্যগুলির মোট ব্যয় ২২.১৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫১.২ লক্ষ কোটি টাকা। সামাজিক ও আর্থিক পরিষেবায় রাজস্ব ব্যয় হয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ অর্থ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:০০
Share:

—প্রতীকী চিত্র।

গত এক দশকে দেশে রাজ্যগুলির ব্যয় ১৩১% বেড়েছে বলে জানাল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারালের (সিএজি) রিপোর্ট। যার বেশির ভাগটাই গিয়েছে ভর্তুকি, দান-খয়রাতি এবং উন্নয়নমূলক প্রকল্পে। সিএজি জানিয়েছে, ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে রাজ্যগুলির মোট ব্যয় ২২.১৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫১.২ লক্ষ কোটি টাকা। সামাজিক ও আর্থিক পরিষেবায় রাজস্ব ব্যয় হয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ অর্থ। তার অর্ধেকের বেশি (৫৩.৩১%) গিয়েছে ভর্তুকি ও বাধ্যতামূলক খাতে।

সিএজি-র পূর্ববর্তী রিপোর্টে রাজ্যগুলির বেড়ে চলা ঋণ নিয়ে সতর্কবার্তা এসেছিল। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে মোদী সরকার। কংগ্রেসের দাবি ছিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অমান্য করে রাজ্যগুলির স্বাধীনতা খর্ব করেছে মোদী সরকার।

মঙ্গলবার সিএজি-র রিপোর্টে প্রকাশ, আলোচ্য ১০ বছরে রাজ্যগুলির রাজস্ব ব্যয় মোট খরচের ৮৩ শতাংশে পৌঁছেছে। যার মধ্যে বেতন, পেনশন, সুদ প্রদান এবং বিভিন্ন দান-খয়রাতি ও ভর্তুকি খাতে তাদের বিপুল অর্থ আটকে থাকছে। রিপোর্ট বলছে, মূলধনী খাতে রাজ্যের খরচ বাড়লেও, তার হার রাজস্ব ব্যয়ের তুলনায় কম।

এ দিকে, গত ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড-সহ দেশের ১৩টি রাজ্য রাজস্ব উদ্বৃত্তের মুখ দেখেছে বলেও জানিয়েছে সিএজি। বাকি ১৫টি ঘাটতির মুখে পড়েছিল। যার মধ্যে পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য অর্থ কমিশনের ঘাটতির অনুদান পেয়েছে। আলোচ্য অর্থবর্ষে ১৮টি রাজ্য রাজস্ব উদ্বৃত্তের লক্ষ্য স্থির করেছিল। তার মধ্যে ন’টি সেই সাফল্য পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন