BJP Infight

বিধায়ক ও মণ্ডল সভাপতির মধ্যে কোন্দলের ছায়া

সোমবার ফাঁসিদেওয়া ব্লকের রাণিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল এলাকায় বালি পাচার রুখতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন বিধায়ক।

রাহুল মজুমদার

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৯:২৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার ফাঁসিদেওয়া ব্লকে দলের অন্দরে গোষ্ঠী কোন্দলের ছায়া। অভিযোগ, এলাকায় বিধায়ক দুর্গা মুর্মু এবং মণ্ডল সভানেত্রী রীনা মণ্ডলের মধ্যে সমস্যা শুরু হয়েছে। এলাকায় বালি মাফিয়াদের দাপট-সহ একাধিক অবৈধ কাজ হচ্ছে বলে অভিযোগ বিধায়কের। মণ্ডলের বিজেপি নেতারা কী এ সব জানেন না, সেই প্রশ্ন তুলেছেন দুর্গা মুর্মু। পাল্টা দলকে না জানিয়েই আচমকা সব জায়গায় বিধায়ক চলে যাচ্ছেন বলে দাবি করেছেন ফাঁসিদেওয়ার রানিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডলের সভানেত্রী রীনা মণ্ডল। বিধায়কের পাল্টা যুক্তি, প্রশাসনিক কাজে দলকে জড়ানোর কোনও মানে নেই। এই পরিস্থিতিতে ফাঁসিদেওয়ায় বিজেপির অন্দরে সমস্যা বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত, সোমবার ফাঁসিদেওয়া ব্লকের রাণিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল এলাকায় বালি পাচার রুখতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন বিধায়ক। মণ্ডলের সভানেত্রীকে না জানিয়ে কেন গিয়েছিলেন, তা নিয়েই দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়।

দলীয় সূত্রের খবর, রীনা মণ্ডল শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডলকে মৌখিক ভাবে ঘটনার কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে ওই মণ্ডলে চলতে থাকা সমস্যা কেন দল মেটাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়ক দুর্গা মুর্মু বলেন, ‘‘প্রশাসনিক কাজ কেন দলকে জানাতে যাব? এতদিন ধরে বেআইনি কাজ হচ্ছে মণ্ডলের নেতারা তা জানতেন না?’’ মণ্ডলের সভানেত্রী রীনা মণ্ডল বলেন, ‘‘উনি এর আগেও দলকে না বলে সব জায়গায় চলে যান। দলের স্থানীয় নেতারা সব
রেগে আছেন।’’

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির রাণিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। এর আগে একাধিকবার ওই মণ্ডলের সভানেত্রীকে সরানোর দাবি নিয়ে শিলিগুড়িতে বিজেপি সাংগঠনিক জেলা কমিটির অফিস ঘেরাও করেছিলেন সেখানকার নেতারা। অভিযোগ, বিধায়ক দুর্গা মুর্মু এবং মণ্ডল সভানেত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হচ্ছে।যদিও তিনি এই বিষয়ে কিছু জানেন না, খোঁজ নেবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি
অরুণ মণ্ডল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন