প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে কুড়ুলের কোপে প্রাণ গিয়েছিল বছর এগারোর আমিনুর জামানের। সেই ঘটনায় অভিযুক্ত কামরুল জামানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বসিরহাট আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট-২। পাশাপাশি বিচারক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে। ওই অর্থ মৃত শিশুর পরিবারকে দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার ১৪ মাস ১৩ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বছর ৪ এপ্রিল বসিরহাটের মাটিয়া থানার গাঙআঁটি গ্রামে খেলাকে কেন্দ্র করে কামরুলের মেয়ের সঙ্গে আমিনুরের বচসা হয়। মেয়ের কান্না শুনে কামরুল বাড়ি থেকে একটি ধারাল কুড়ুল নিয়ে এসে আমিনুরের উপর হামলা চালায়। ঘাড়ে একাধিক কোপ মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বালকের।
ঘটনার পর আমিনুরের বাবা হাসানুর জামান মাটিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দ্রুত চার্জশিট জমা দেয়। গত বৃহস্পতিবার আদালত কামরুলকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার ঘোষণা করা হয় সাজা।
সরকারি আইনজীবী সত্যব্রত দাস বলেন, ‘‘আমরা মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছিলাম। আদালত যাবজ্জীবন দিয়েছে।’’ রায় ঘোষণার পর হাসানুর বলেন, ‘‘সামান্য বাচ্চাদের ঝগড়ার কারণে আমার ছেলেকে খুন করা হয়েছে। আশা করি, ভবিষ্যতে আর কোনও বাবার কোল এ ভাবে খালি হবে না।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে