Actor Died in Accident

রাজস্থানে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু অভিনেত্রীর! রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়েরা গাড়ির কাচ ভেঙে হর্ষিলকে উদ্ধার করেন। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১০:০৫
Share:

অভিনেত্রী হর্ষিল কালিয়া। ছবি: সংগৃহীত।

রাজস্থানের জয়পুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক মডেল তথা অভিনেত্রীর। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের শিপ্রাপথের কাছে তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়েরাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর নাম হর্ষিল কালিয়া (৩০)। তিনি ‘ক্রাইম নেক্সট ডোর’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। এ ছাড়াও একটি টিভি চ্যানেলে সংবাদ সঞ্চালকের কাজ ও করতেন। বহু রাজস্থানি গানের ভিডিয়োয় তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি মডেলিং নিয়েই ব্যস্ত ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার রাতে একটি কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হর্ষিল। সেই সময়েই তিনি দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়েরা গাড়ির কাচ ভেঙে হর্ষিলকে উদ্ধার করেন। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। কিন্তু চিকিৎসার সময় মৃত্যু হয় হর্ষিলের। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হর্ষিল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, না কি অন্য কোনও গাড়ি তাঁর গাড়িকে ধাক্কা দিয়েছিল, তা-ও জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement