ফের বিস্ফোরণ তিনসুকিয়ায়

জখম এক কিশোরী-সহ অন্তত ১১ জন। বুধবার রাতে গুইজানের পদুমণিতে চা বাগান ম্যানেজারের বাংলোর সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল আলফা স্বাধীন।

Advertisement
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০৩:১৩
Share:

জখম এক কিশোরী-সহ অন্তত ১১ জন। বুধবার রাতে গুইজানের পদুমণিতে চা বাগান ম্যানেজারের বাংলোর সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল আলফা স্বাধীন। বৃহস্পতিবার ফের তিনসুকিয়ার দেবী পুখুরিতে বিস্ফোরণ ঘটালো তারা। এসপি মুগ্ধজ্যোতি মহন্ত ও জেলাশাসক পুরু গুপ্ত ঘটনাস্থলে যান। মহন্ত জানান, একটি আবর্জনা ফেলার পাত্রে বোমা রাখা ছিল। জখমদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবারই পুলিশ ও জঙ্গির সংঘর্ষে আলফা স্বাধীনের জেবরা-১ বাহিনীর এক জঙ্গি নিহত হয়েছে। সন্দেহ, তার প্রতিশোধ নিতেই ফের বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিদের অন্য একটি দল উজানি অসমে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে অরুণাচল হয়ে তিনসুকিয়ায় ঢুকেছে বলে পুলিশের অনুমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement