ICC T20 World Cup 2026

ইংল্যান্ডের জয়ের নায়ক রেহানকে ওয়াকিটকিতে বার্তা পাঠিয়েছিলেন কোচ ম্যাকালাম! নির্দেশ ছিল, এক ভারতীয়ের মতো ব্যাট করতে হবে

চাপের মুখে ব্যাট হাতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডকে জয় এনে দেন রেহান আহমেদ। সে সময় তাঁকে ওয়াকি টকির মাধ্যমে বিশেষ বার্তা পাঠান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এক ভারতীয়ের মতো ব্যাট করতে বলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

রেহান আহমেদ। —ফাইল চিত্র।

রেহান আহমেদ। সলমন আলি আঘার দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিয়ে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের স্পিনার। শুক্রবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রেহান। চাপের মুখে তাঁর আগ্রাসী ইনিংস নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। বলা যায় প্রায় হেরে যাওয়া ম্যাচ ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন রেহান।

Advertisement

ব্যাট করার সময় কোচ ব্রেন্ডন ম্যাকালাম বিশেষ একটি পরামর্শ দিয়েছিলেন ২১ বছরের ক্রিকেটারকে। ম্যাচের পর রেহান বলেছেন, ‘‘আগের দিন আমরা একই রকম পিচে অনুশীলন করেছিলাম। নেটে সোজা সোজা ছক্কা মারার চেষ্টা করেছিলাম।’’ এর পর রসিকতা করে রেহান বলেন, ‘‘জানেন তো বাজ়ের (ম্যাকালামের ডাক নাম) হাতে একটা ওয়াকি টকি থাকে। সেটা দিয়ে এক জনকে বলে পাঠিয়েছিল, ‘রেহানকে বীরেন্দ্র সহবাগের মতো ব্যাট করতে বল।’’’ বলেই হেসে ফেলেছেন রেহান।

চাপ সামলালেন কী করে? রেহান বলেছেন, ‘‘তেমন কিছু নয়। ঠিক করে নিয়েছিলাম স্কোর বোর্ডের দিকে তাকাব না। তিন-চারটে ছয় মারার চেষ্টা করেছিলাম। দুটো পেরেছি। প্রথম ছয়টা মেরে বেশি ভাল লেগেছে। আমার সঙ্গে উইল জ্যাকস ছিল। বাকিটা ও সামলে দিয়েছে।’’

Advertisement

রেহানকে কৃতিত্ব দিয়েছেন উইলসও। ইংরেজ অলরাউন্ডার বলেছেন, ‘‘জেতার জন্য আমাদের আলাদা কিছু করতেই হত। রেহানের ছয় দুটো আমাকে তাতিয়ে দিয়েছিল। তার পর আর ম্যাচ শেষ করতে সমস্যা হয়নি। আসলে ছোট মুহূর্ত বা ঘটনাও ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। একটা বড় ছয় বোলারের আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে চাপের সময়। আমরা সুযোগ তৈরি করার চেষ্টা করেছি এবং কাজে লাগাতে পেরেছি। ছন্দটা তৈরি করে দিয়েছে রেহানই।’’

সুপার এইটে তিনটি ম্যাচই জিতে সেমিফাইনালের যাওয়ার লড়াই জমিয়ে দিয়েছে ইংল্যান্ড। নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে কারা গ্রুপের দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের দোলাচলে রেখেছে হ্যারি ব্রুকের দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement