পুরসভায় বিক্ষোভ

দুর্গাপুজো দোরগোড়ায়, অথচ শহরের রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রয়েছে পানীয় জলের সমস্যা। রাস্তাও বেহাল। এ সবের জন্য কংগ্রেস শাসিত পুরসভাকে দায়ী করল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০৩:০৫
Share:

দুর্গাপুজো দোরগোড়ায়, অথচ শহরের রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রয়েছে পানীয় জলের সমস্যা। রাস্তাও বেহাল। এ সবের জন্য কংগ্রেস শাসিত পুরসভাকে দায়ী করল বিজেপি। আজ বিজেপির হাইলাকান্দি শহর মণ্ডল কমিটি পুজোর আগে শহরের রাস্তা সংস্কার, দিনে দু’বার পানীয় জল সরবরাহ, নিকাশি সংস্কার-সহ একগুচ্ছ দাবি নিয়ে পুরনেত্রী শ্যামলী রায়কে ঘেরাও করে। পুজোর আগে সমস্যার সমাধান করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement